নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

ঢাকা ডেন্টাল কলেজে অধ্যাপকসহ নতুন ৫১ পদ অনুমোদন

Share

ঢাকা ডেন্টাল কলেজে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকসহ নতুন ৫১টি পদ সৃজনের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩ জানুয়ারি) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ব্যয় ব্যবস্থাপনা-৬ অধিশাখার উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা ডেন্টাল কলেজের বিভিন্ন বিভাগের জন্য রাজস্বখাতে স্থায়ীভাবে ৪৩টি ও অস্থায়ীভাবে ৮টিসহ মোট ৫১টি পদ সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে।

অনুলিপির চার কপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ এর যুগ্মসচিবের কাছে পাঠানো হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

জনপ্রশাসন মন্ত্রণালয় যে ১৪৮টি পদের প্রস্তাবনা দিয়েছিল, তার মধ্যে ৫১টি আজ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব এবং ঢাকা ডেন্টাল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হুমায়ূন কবীর বুলবুল বলেন, ডেন্টিস্ট্রি প্রফেশনের জন্যে এই পদসৃজন এক মাইলফলক। নুতন বছরে এটি ডেন্টাল সার্জনদের জন্যে কাংখিত একটি পাওয়া।

তিনি আরও বলেন, ঢাকা ডেন্টাল কলেজ বাংলাদেশে ডেন্টাল প্রফেশনেরএর মাতৃপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান বিভিন্ন বিভাগের পদ,পদায়ন,পদোন্নতি সংক্রান্ত জটিলতায় ভুগছিলো। যেমন – কোন বিভাগে অধ্যাপক এর পদ আছে তো কোন বিভাগে নেই, আবার কোন বিভাগে সহকারী অধ্যাপক এর পদ আছে তো সহযোগী নেই,কোথাও সহযোগী আছেতো অধ্যাপক নেই। এই অবৈজ্ঞানিক পদবিন্যাসে শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত হাপিত্যেস থেকে একাডেমিক ও ক্লিনিক্যাল কার্যক্রম নানাভাবে ব্যহত হচ্ছিল। তাই আমরা এ বিষয়ে মন্ত্রণালয়ে কম্প্রিহেনসিভ একটি প্রস্তাবনা দিয়েছিলাম।

সেই থেকে আমাদের এই অর্জন। করোনার কারনে বাস্তবায়িত হতে একটু বেশী সময় অতিবাহিত হলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষাও পরিবার কল্যান বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের ত্বরিত পদক্ষেপে এই ৫১ টি পদসৃজন নুতন বছরে ডেন্টাল প্রফেশনের জন্যে নুতন পাওয়া হিসেবেই দেখছি আমরা। এই পদসৃজনের মাধ্যমে একাডেমিক ও ক্লিনিক্যাল কার্যক্রম আরো বেগবান হবে বলে আমি আশাবাদী।আমাদের প্রদত্ত প্রস্তাবনার বাকী আরো কিছু পদ অব্যাহত প্রক্রিয়ার মাধ্যমে এচিভ করতে পারবো,য়ে ক্ষেত্রে পদসৃজনের লম্বাধাপগুলো অনুসরন আর করা লাগবেনা, শুধু অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পেলেই হবে। আমদের অবকাঠামোগত একটি প্রজেক্ট ও চলমান আছে, যার মাধ্যমে ঢাকা ডেন্টাল কলেজ আন্তর্জাতিকতা পাবে ইনশাল্লাহ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

03 January 2023

ঢাকা ডেন্টাল কলেজে অধ্যাপকসহ নতুন ৫১ পদ অনুমোদন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV