স্বাস্থ্য সংবাদ

পুনাকের চোখের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প

Share
শনিবার চক্ষু চিকিৎসা সেবার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে পুনাক ও ডাস।ছবি : সংগৃহীত
Share

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দৃষ্টি উন্নয়ন সংস্থার (ডাস) যৌথ উদ্যোগে চক্ষু চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও লেন্সসহ ছানি অপারেশন সংক্রান্ত সেবা দেওয়ার জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়।

আজ শনিবার (২৬ নভেম্বর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ডাসের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডাসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লায়ন ডা. মো. শাহীন রেজা চৌধুরী। অনুষ্ঠানে পুনাক সাধারণ সম্পাদক নাসিম আমিন বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে পুনাক সভানেত্রী বলেন, চোখ হচ্ছে মানব জীবনের অমূল্য সম্পদ। সৃষ্টিকর্তা আমাদের অনেক অঙ্গ-প্রতঙ্গ দিয়েছেন, তার মধ্যে চোখ হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু অজ্ঞতা, অসাবধানতাবশত সময়মতো চিকিৎসা না করানোর কারণে আমরা এ অমূল্য সম্পদ হারিয়ে ফেলি। তাই এ ক্ষেত্রে আমাদের আরও সচেতনতা হতে হবে। প্রতি বছর অন্তত একবার চোখের ডাক্তার দেখানো প্রয়োজন।

তিনি বলেন, চোখের চিকিৎসা নিয়ে ডাস বাংলাদেশের অনেক জায়গায় কাজ করছে। পুনাক ডাসের সাথে চোখের চিকিৎসায় এ উদ্যোগ গ্রহণ করেছে। আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তা ছড়িয়ে দিতে চাই।

এ ক্ষেত্রে সহযোগিতা দেওয়ার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পুনাক সভানেত্রী বলেন, পুনাক নিজস্ব কার্যক্রমের বাইরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। ভবিষ্যতে এ ধরনের আরও কল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করা হবে।

পুনাকের স্বাস্থ্য সম্পাদক ডা. প্রথমা রহমান ও দপ্তর সম্পাদক রোকসানা পারভীন এবং তাদের টিম এ অনুষ্ঠান আয়োজনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে ১০ জন চিকিৎসক ২৫০ জনেরও বেশি রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেন।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...