নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

বিপিএমসিএ’র নতুন সভাপতি মুবিন খান ও সাধারণ সম্পাদক আনোয়ার খান

Share

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি হয়েছেন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান এবং সংসদ সদস্য আনোয়ার হোসেন খান।

শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত সংগঠনের ১৪তম সাধারণ সভায় ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় আগামী দুই বছরের (২০২৩-২৪) জন্য ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান কার্যনির্বাহী কমিটির সভাপতি ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এমপি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এছাড়া সহ-সভাপতি পদে ইস্টার্ণ মেডিকেল কলেজের চেয়ারম্যান ড. শাহ মো. সেলিম, গ্রীণ লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মঈনুল আহসান, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক মিসেস সামসুন নাহার নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুল হক অর্থ সম্পাদক, যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল আহসান সরকার, গাজী মেডিকেল কলেজের ও হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মিসেস উলফাত জাহান মুন, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন, গাজীপুর সিটি মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. রিফায়েতউল্লাহ শরীফ।

এছাড়াও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মুকিত, রংপুর প্রাইম মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার, ইনস্টিটিউট অব এ্যাপ্লাইড হেল্থ সায়েন্সেসের (আই এ এইচ এম) চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম, শিক্ষা, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের চেয়ারম্যান মিসেস নীলু আহসান, আইন বিষয়ক সম্পাদক টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. মোয়াজ্জেম হোসেন, মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান আফরোজা খান রিতা এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আব্দুল হাই চৌধুরী।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

27 November 2022

বিপিএমসিএ'র নতুন সভাপতি মুবিন খান ও সাধারণ সম্পাদক আনোয়ার খান

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV