ঢাবি অধিভুক্ত কলেজগুলোর এমবিবিএসের ফাইনাল প্রফ জুনের শেষে

Share

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফ জুনের শেষে হতে পারে। ঢাবির মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী জানিয়েছেন শিক্ষার্থীদের প্রস্তুতির কথা বিবেচনায় রেখে ঢাবি অন্তর্ভুক্ত সকল মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল প্রফ জুনের শেষ সপ্তাহে অথবা আগস্টের প্রথম সপ্তাহে শুরু কথা ভাবা হচ্ছে।

মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন মেডিকেল আর্মির প্রতিষ্ঠাতা পরিচালক রাফসান আতিফ জানান, ডা. শাহরিয়ার নবী স্যার আমাদের আর্জি বিবেচনার আশ্বাস দিয়েছেন এ জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ। আশা করি শিক্ষার্থীরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে ফাইনাল প্রফে বসতে পারবেন।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি মেডিকেল আর্মির সাবেক সাধারন সম্পাদক সেলিম বিন সিয়াম, প্রতিষ্ঠাতা পরিচালক রাফসান আতিফসহ ১৭ সদস্যের একটি দল সকল মেডিকেল শিক্ষার্থীর পক্ষে ঢাবি মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী বরাবর অনুরোধ লিপি প্রদান করেন। এসময় তারা ঢাবি অন্তর্ভুক্ত সকল মেডিকেল কলেজের ফাইনাল প্রফ জুনের শেষ সপ্তাহে নেওয়ার
আর্জি জানান।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

16 March 2022

ঢাবি অধিভুক্ত কলেজগুলোর এমবিবিএসের ফাইনাল প্রফ জুনের শেষে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV