স্বাস্থ্য সংবাদ

শহীদ ডা. মিলনকে নিয়ে অধ্যাপক কামরুল হাসান খানের বই

Share
বইটি শহীদ ডা. মিলন এর রত্নগর্ভা মা, মিসেস সেলিনা আক্তার কে উৎসর্গ করা হয়েছে। ছবি: সংগৃহীত।
Share

১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচার এরশাদবিরোধী গণঅভ্যুত্থানে চিকিৎসক নেতা ডা. শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান এবার বই মেলায় সহযোদ্ধার স্মৃতিকে স্মরণ রাখতে লিখেছেন ‘৯০ এর গণঅভ্যুত্থানে শহীদ ডা. মিলন’।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ভূমিকা নিয়ে সঠিক ইতিহাস তুলে ধরতে বইটি লিখেছেন শহীদ ডা. মিলনের বন্ধু অধ্যাপক ডা. কামরুল হাসান খান। বইটি শহীদ ডা. মিলনের রত্নগর্ভা মা মিসেস সেলিনা আক্তারকে উৎসর্গ করেছেন। বইটিতে ডা. মিলনের জীবনীর কিছু অংশ, তাঁর হাতের লিখা ও কিছু গুরুত্বপূর্ণ ছবি আছে।

শহীদ ডা. মিলন গণঅভ্যুত্থান ৯০ এর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে এক বড় জায়গা করে নিয়েছেন। তার জীবনের শেষ দুটি বছর প্রতিনিয়ত ভেসে বেড়ায় লেখকের স্মৃতিতে। বইটি মিসেস সেলিনা আক্তারকে উৎসর্গ করে তার হাতে তুলে দিতে পেরে নিজে কৃতার্থ বোধ করছেন বলে জানান অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন দুই বন্ধু। এক সঙ্গেই সংগঠন করেছেন। আন্দোলন-সংগ্রাম করেছেন। হুলিয়া নিয়ে পালিয়েও বেড়িছেন এক সঙ্গেই। এমনসব স্মৃতিবিজড়িত ঘটনা স্থান পেয়েছে বইটিতে।

১৯৯০ সাল। স্বৈরাচার বিরোধী আন্দোলন তুঙ্গে। ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন অধ্যাপক ডা. কামরুল হাসান খান এবং কোষাধ্যক্ষ ছিলেন ডা. মিলন। শিক্ষক সমিতির নেতা হিসেবে ৯০-এর গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দুইজনই। একই সঙ্গে দুজন বিএমএ নেতা ছিলেন। ডা. মিলন ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক, ডা. কামরুল হাসান খান ছিলেন কেন্দ্রীয় নেতা।

দুই বন্ধু ঢাকা মেডিকেল কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। ডা. কামরুল হাসান ছিলেন প্যাথলজি বিভাগের শিক্ষক। ডা. মিলন ছিলেন বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষক।

ডা. কামরুল হাসান বলেন, একই কলেজের শিক্ষক হওয়ায়, একই সঙ্গে সংগঠন করা, হুলিয়ার কারণে যখন পালিয়ে বেড়িয়েছেন তখনও এক সঙ্গে পালিয়ে থেকেছেন। ৯০’র আন্দোলনকে কেন্দ্র করে সবসবময় কাঁধে কাঁধ মিলিয়ে দু’জন লড়েছেন এবং চলেছেন। আন্দোলন-সংগ্রামকে সংগঠিত করতে মিলনসহ প্রায় পঞ্চাশটি জেলা সফর করেছেন বলেও জানান তিনি। ফলে দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে যায়। এজন্য মিলনের জীবনের শেষ দুটি বছর তার (ডা. কামরুল হাসানের) সঙ্গে ওতপ্রোতোভাবে জড়িত। এসময়টুকু খুব ঘনিষ্ঠভাবেই কেটেছিল তাঁদের।

তিনি বলেন, মিলন অসাধারণ মানুষ ছিলেন। সে ছিলো দেশ প্রেমিক। ন্যায়ের পক্ষে কথা বলার জন্য খুব ভোগান্তিতে পড়তে হয়েছিল তাকে। সরকার তাকে চাকরিচ্যুত করেছিল। ৯০’এর ২৭ নভেম্বর মিলন শহীদ হওয়ার পর স্বৈরাচারবিরোধী আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। চার ডিসেম্বর এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়। গণমানুষের স্বাস্থ্য সেবা নিয়ে সর্বদা কাজ করেছেন ডা. মিলন। মিলনের সবকিছুই খুব কাছ থেকে দেখেছেন বলে জানান তিনি।

অধ্যাপক কামরুল হাসান খান আরো বলেন, তিনি মিলনের খুব কাছে ছিলেন এবং তাকে কাছ থেকেই দেখেছেন। ডা. মিলন ইতিহাসে একটি জায়গা করে নিয়েছেন। প্রতি বছর তাকে স্মরণ করে বিভিন্ন অনুষ্ঠান হয়। বিভিন্ন জায়গায় তার নামে হোস্টেল আছে, হল আছে। তাই ইতিহাসের মানুষটাকে নিয়ে একটা বই লিখছেন বলে জানান বিএসএমএমইউর সাবেক ভিসি।

বইয়ের বিবরণ
বই: ৯০ এর গণঅভ্যুত্থানে শহীদ ডা. মিলন
লেখক: অধ্যাপক ডা. কামরুল হাসান খান, সাবেক ভিসি (বিএসএমএমইউ)।
প্রকাশক: আগামী প্রকাশনী।
প্রাপ্তিস্থান: একুশে বইমেল-২০২২, প্যাভিলিয়ন নং ১০ এ পাওয়া যাচ্ছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

০৫ মার্চ ২০২২

শহীদ ডা. মিলনকে নিয়ে অধ্যাপক কামরুল হাসান খানের বই

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV