৮ সরকারি মেডিকেল কলেজে ৯ শতাধিক ডেন্টাল পদের প্রাথমিক অনুমোদন

Share

দেশের আটটি সরকারি মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিট প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকের ৯৩৬টি পদ সৃজন বা সংযুক্ত করার জন্য প্রাথমিক অনুমোদন দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

শুক্রবার (৪ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ডা. মো. আমীর হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ের আলোকে আটটি সরকারি মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটের জন্য ২০১৮ সালে প্রতিটি বিষয়ে একটি করে সহকারী অধ্যাপক ও দুইটি প্রভাষকের পদ সৃজন করা হয়েছিল বলে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি আবেদনে উল্লেখ করে। বর্তমান শিক্ষা কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য উক্ত আটটি সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের বিভিন্ন বিষয় সমূহে ডেন্টাল ইউনিট প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও প্রভাষকের পদ সৃজনের প্রস্তাব বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কর্তৃক অত্র অধিদপ্তরের দাখিল করেছেন। যা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো। এতে মহাপরিচালক মহোদয়ের অনুমোদন রয়েছে।’

ঢাকা ডেন্টাল কলেজের অর্গানোগ্রাম পূর্ণাঙ্গকরণের লক্ষ্যে ২৭৩টি পদসৃজনের অনুরূপ একটি প্রস্তাবও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্ব্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পৌঁছেছে বলেও জানান ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির।

তিনি জানান, আটটি সরকারি মেডিকেল কলেজে বিডিএস কোর্স চালু আছে। প্রাথমিক পর্যায়ে ২০১৮ সালে ৬৫৬টি পদ আমরা তৈরি করতে পেরেছি। এগুলোর মধ্যে অধ্যাপক, সহযোগী অধ্যাপকের পদগুলো ছিল না। দ্বিতীয় পর্যায়ে আমরা অধ্যাপক, সহযোগী অধ্যাপকসহ ৯৩৬ পদ সৃজনের প্রস্তাবনা দিয়েছিলাম, সেটি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে পাঠিয়েছে।

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

তিনি আরও বলেন, ডেন্টাল ইউনিটগুলোর শিক্ষক ও শিক্ষার মান বাড়ানোর জন্য আমাদের চেষ্টা অব্যাহত ছিল। এখন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়েছে, শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অনুমোদনের বাকি রয়েছে।

অধ্যাপক ডা. হুমায়ুন কবির বলেন, ‘কোনো বিষয়ে অধ্যাপক না থাকলে ওই শিক্ষাব্যবস্থাটা পূর্ণাঙ্গ হয় না। পূর্ণাঙ্গকরণের স্বার্থে, শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষা এবং জনগণের উপযুক্ত চিকিৎসা পাওয়ার জন্য অধ্যাপক থাকাটা খুবই জরুরি।’

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাদের ক্যারিয়ার (বাহক) অবস্থা...

১ জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১...

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

05 March 2022

৮ সরকারি মেডিকেল কলেজে ৯ শতাধিক ডেন্টাল পদের প্রাথমিক অনুমোদন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV