করোনা পরীক্ষায় বহুল ব্যবহৃত আরটি-পিসিআর আসলে কী

Share

আরটি-পিসিআর করোনাকালের বহুল পরিচিত একটি পরিভাষা। মূলত কোভিড-১৯ ভাইরাস শনাক্তকরণের পরীক্ষা এটি। সবেচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষাপদ্ধতি হিসেবে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়।

আরটি-পিসিআর নাম কীভাবে এল
পরীক্ষাগারে কৃত্রিমভাবে দেহের ভেতরে ডিএনএ থেকে আরএনএ তৈরি করা যায়। এই প্রক্রিয়াকে বলে ট্রান্সক্রিপশন। আবার এর বিপরীত ঘটনাও ঘটানো সম্ভব। অর্থাৎ আরএনএ থেকে ডিএনএ তৈরি করা—যাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। আরটি-পিসিআরের প্রথম অংশ আরটি রিভার্স ট্রান্সক্রিপশনের সংক্ষিপ্ত রূপ।

পিসিআরের পূর্ণরূপ—পলিমারেজ চেইন রি–অ্যাকশন। এই পলিমারেজ এনজাইম ডিএনএ থেকে আরও ডিএনএর প্রতিলিপি তৈরি করতে পারে। আর এটি প্রতিনিয়ত দেহের ভেতরে প্রতিলিপি বানিয়েই চলেছে। পিসিআর মেশিনের সাহায্যে একটি ডিএনএ থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি—এভাবে আনুপাতিক হারে অণুর সংখ্যা লাখো কোটি গুণ বাড়ানো যায়। সংখ্যা বাড়ানোর এই প্রক্রিয়াকেই বলে পলিমারেজ চেইন রি-অ্যাকশন বা পিসিআর।

 

কীভাবে কাজ করে আরটি-পিসিআর
করোনা পরীক্ষা করাতে গেলেই আমরা দেখি, একটি লম্বা দণ্ড গলা বা নাকের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। এই দণ্ডের মাথায় সাধারণত নরম তুলা থাকে। এটি দিয়ে মূলত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

কোভিড ১৯-এর দেহে ডিএনএ নয়, জিন বস্তু হিসেবে থাকে আরএনএ। ফলে পরীক্ষাগারে আনার পর প্রথম কাজটিই হয় ভাইরাসটির আরএনএ আলাদা করে ফেলা। এরপর শুরু হয় রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আলাদা করা আরএনএকে ডিএনএতে রূপান্তর করা হয়। অতঃপর পলিমারেজ চেইন রি–অ্যাকশন প্রক্রিয়ায় এই রূপান্তরিত ডিএনএর সংখ্যা এমনভাবে বাড়ানো হয়, যাতে শনাক্তকারী যন্ত্র তা শনাক্ত করতে পারে।

পজিটিভ-নেগেটিভ মাপকাঠি
কী পরিমাণ ডিএনএ তৈরি হলে বা কত সাইকেল তথা চক্রাকারের পর বোঝা যাবে নমুনা প্রদানকারী ব্যক্তি কোভিড-১৯ পজিটিভ কি না? এ জন্য গবেষকেরা একটি সাধারণ মাপকাঠি স্থির করেছেন। যাকে বলা হয় ‘সাইকেল থ্রেশহোল্ড ভ্যালু’ বা সিটি মান।

সাধারণত পলিমারেজ চেন রি–অ্যাকশনের ৩৫ চক্রের মধ্যেই কোভিড–১৯-এর জীবাণুর উপস্থিতি ধরা পড়লে নমুনা প্রদানকারী কোভিড পজিটিভ বলে চিকিৎসকেরা ধরে নেন।

আর ৩৫ সাইকেলের পরও যদি জীবাণু না মেলে তাহলে চিকিৎসকেরা ধরে নেন তিনি কোভিড নেগেটিভ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

31 January 2022

করোনা পরীক্ষায় বহুল ব্যবহৃত আরটি-পিসিআর আসলে কী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV