শীতে যে ফলগুলো খাবেন

Share

শীত মৌসুমে বাজারে আপেল, কমলা, বরই, জলপাই, আমলকী, আপেল, বেদানা ইত্যাদি পাওয়া যায়। শীতে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে নানা জাতের বরই। বরই অত্যন্ত চমৎকার একটি রক্ত বিশুদ্ধকারক। মৌসুমি জ্বর, সর্দি-কাশিও প্রতিরোধ করে বরই। এ ছাড়া হজমশক্তি বৃদ্ধি ও খাবারে রুচি বাড়িয়ে তোলে এই ফল। বরই অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ। ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে কোমল করে বরই। রোদে পোড়া ত্বক সুরক্ষার কাজেও কার্যকর। এ রকম কিছু শীতের ফলের পুষ্টিগুণ তুলে ধরা হলো—

আপেল: শীতের ফাইবার সমৃদ্ধ আপেল পুষ্টিগুণে ভরা। এটি দাঁত ভালো রাখতে, ডায়াবেটিসের ঝুঁকি কমাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে, হার্ট ভালো রাখতে, কোলেস্টেরলের মাত্রা ও ওজন নিয়ন্ত্রণে রাখতে, লিভার সুস্থ রাখতে সাহায্য করে। ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দুই সমস্যা দূর করতেও আপেল অনেক কার্যকর।

কমলা: শীতকালীন ফল কমলায় রয়েছে ভিটামিন-এ, ভিটামিন-সি, ভিটামিন-বি কমপ্লেক্স, ফাইবার, ক্যালসিয়াম, পটাসিয়াম ইত্যাদি। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুবই কার্যকর। পাশাপাশি দাঁত ও হাড় গঠনে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে, হার্ট ভালো রাখতে, ক্যান্সার প্রতিরোধে, ত্বক ভালো রাখতে সাহায্য করে।

বেদানা: শীতকালে রসালো ফল বেদানা পুষ্টির ভালো উৎস। এ ফল শুধু দেখতেই সুন্দর নয়, পুষ্টিগুণেও অনন্য। এতে আছে প্রচুর খনিজ। এ ছাড়া আছে প্রচুর পরিমাণে অ্যামাইনো এসিড, ফলিক এসিড, পটাসিয়াম, অ্যান্টি-অক্সিডেন্টসহ ভিটামিন ‘এ’, ‘সি’, ‘ই’ প্রভৃতি পুষ্টি উপাদান। এটি দাঁত, হাড় ও ত্বক সুরক্ষিত রাখতে, হার্ট ভালো রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

আমলকী: স্বচ্ছ সবুজ আমলকী ভিটামিন ‘সি’-এর এক দারুণ উৎস। এটিও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এতে বিদ্যমান উপাদানগুলো ক্যান্সার প্রতিরোধে, হজমশক্তি বাড়াতে, ত্বক ও চুল সুন্দর রাখতে, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে, মাড়ি মজবুতসহ নানা প্রকার শারীরিক জটিলতা নিয়ন্ত্রণে রাখতে কার্যকর।

জলপাই: প্রতিদিন জলপাই খাওয়া র অভ্যাস করলে স্বাস্থ্য ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। জলপাইয়ের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে আঁশ। এই আঁশ নিয়মিত খাবার হজমে সাহায্য করে। পাশাপাশি পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এই ফল। এ ছাড়া চুল ও ত্বক ভালো রাখতে, হজমশক্তি বাড়াতে, হাড় মজবুত করতে সাহায্য করে জলপাই। গবেষণায় দেখা গেছে, এর তেলও খুব স্বাস্থ্যকর।

বরই: বরইয়ের উপাদানগুলো শরীরে শক্তি জোগায়। অবসাদ কেটে যায় দ্রুত। বরইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’। ফলে এটি সংক্রামক রোগ দূর করতে সহায়তা করে। যেমন—টনসিলাইটিস, ঠোঁটের কোণে ঘা, জিহ্বায় ঘা, ঠোঁটের চামড়া উঠে যাওয়া ইত্যাদি দূর করে। আরো রয়েছে ক্যান্সার কোষ, টিউমার কোষ ও লিউকেমিয়ার বিরুদ্ধে লড়াই করার অসাধারণ ক্ষমতা। যকৃতের কাজ করার ক্ষমতা বাড়িয়ে তোলে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

31 January 2022

শীতে যে ফলগুলো খাবেন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV