৬৩ জেলায় ফিরেছে কোভিড, এক দিনে শনাক্ত ৮৪০৭

Share

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের সংক্রমিত হয়েছে সাড়ে ৮ হাজার। এই ভাইরাসে একদিনে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৪০৭ জন। গতকালের চেয়ে সংক্রমণ বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ।

গতকাল সংক্রমণের হার ছিল ২০ দশমিক ৮৮ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ২৩ দশমিক ৯৮ শতাংশ।আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ করোনা আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৬৪ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ।

গত ২৪ ঘন্টায় ৩৫ হাজার ৫৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৪০৭ জন। গতকাল ৩১ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬ হাজার ৬৭৬ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৯ লাখ ২৮ হাজার ৪৫৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২৩ হাজার ৯৫২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৬ হাজার ৩০৩ জন। শনাক্তের হার ২৬ দশমিক ৩১ শতাংশ। গতকাল এই হার ছিল ২২ দশমিক ৮৭ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন।

আজ ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ৬ হাজার ৫৯৭ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৭৮ শতাংশের বেশি। কেবল রাজবাড়ী ছাড়া দেশের বাকি ৬৩ জেলাতেই গত এক দিনে নতুন রোগী শনাক্ত হয়েছে।

গত এক দিনে যে ১০ জনের মৃত্যু হয়েছে, তাদের ৮ জন পুরুষ, ২ জন নারী। তাদের মধ্যে ৭ জন ছিলেন ঢাকা বিভাগের। ১ জন চট্টগ্রাম বিভাগের, ১ জন খুলনা বিভাগের এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৬ জনের বয়স ৬০ বছরের বেশি, ৪ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৭৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৩ হাজার ৭৯৫ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ১৬ শতাংশ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

18 January 2022

৬৩ জেলায় ফিরেছে কোভিড, এক দিনে শনাক্ত ৮৪০৭

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV