স্বাস্থ্য সংবাদ

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের নতুন উপপরিচালক ডা. মুজিবুর রহমান

Share

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন উপপরিচালক পদে যোগদান করেছেন ডা. মো. মুজিবুর রহমান। শনিবার (১৫ জানুয়ারি) তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে উপপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

তিনি এর আগে গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) কিশোরগঞ্জের সদ্য নিযুক্ত সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম এর নিকট সিভিল সার্জনের দায়িত্ব হস্তান্তর করেন। তিনি (১৩ জানুয়ারি) পর্যন্ত তিনি উপ-পরিচালক ইনসিটু সিভিল সার্জন, কিশোরগঞ্জ হিসেবে দায়িত্ব পালন করেন। কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালনকালে গত ৩১ অক্টোবর ডা. মো. মুজিবুর রহমান উপপরিচালক (৪র্থ গ্রেড) হিসেবে পদোন্নতি লাভ করেন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নবনিযুক্ত উপপরিচালক ডা. মো. মুজিবুর রহমান ২০১৯ সালের ৩০ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

সিভিল সার্জন হিসেবে যোগদানের পর পরই কোভিড-১৯ পরিস্থিতিতে জেলায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের গুরুদায়িত্ব তাঁকে গ্রহণ করতে হয়। করোনাযুদ্ধে তাঁর কুশলী ও দক্ষ নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। বিশেষ করে করোনা রোগীদের সেবা দেয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে কিশোরগঞ্জের সব মানুষের কাছে খুব জনপ্রিয়তা অর্জন করেন এই মানবিক ও দায়িত্বশীল স্বাস্থ্য কর্মকর্তা।

বিসিএস (স্বাস্থ্য) ২০তম ব্যাচের ডা. মো. মুজিবুর রহমান ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি বিষ্ণুপুর গ্রামের গর্বিত সন্তান।

চাকুরি জীবনে তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পরবর্তিতে ডা. মো. মুজিবুর রহমান ২০১৬ সালের ২৪ আগস্ট কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে ডেপুটি সিভিল সার্জন হিসেবে যোগদান করেন।

ডা. মো. মুজিবুর রহমান তিন বছরেরও বেশি সময় ডেপুটি সিভিল সার্জন হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে দায়িত্ব পালনকালে পদোন্নতি পেয়ে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার সিভিল সার্জন হিসেবে যোগদান করেন।

সেখানে সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালনের তিন মাস পর ২০১৯ সালের ৩০ ডিসেম্বর ডা. মো. মুজিবুর রহমান কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এক পুত্র ও এক কন্যা সন্তানের গর্বিত জনক ডা. মো. মুজিবুর রহমান। তাঁর স্ত্রী গাইনী বিশেষজ্ঞ ডা. তাসলিম আরা নীলা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী কনসালট্যান্ট।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

18 January 2022

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের নতুন উপপরিচালক ডা. মুজিবুর রহমান

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV