নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনে প্রধান হলেন ডা. মামুন আল মাহতাব

Share
Share

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন সৃষ্ট ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শেষে এই নতুন দায়িত্ব গ্রহণ করলেন।

তিনি বলেন “এই ডিভিশনটি প্রতিষ্ঠার ফলে ‘ইন্টারভেনশনাল হেপাটোলজি’ একটি স্বতন্ত্র সাব-স্পেশিয়ালটির স্বীকৃতি পেলো। বাংলাদেশের হেপাটোলজিস্টরা গত কয়েক বছর ধরে দেশে অটোলোগাস হেমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, ট্রান্সআর্টারিয়াল কেমোএম্বোলাইজেশন, রেডিও ফ্রিকোয়েন্সি এবলেশন, প্লাজমা এক্সচেন্জ, হেপাটিক ভেনাস প্রেসার গ্রেডিয়েন্টসহ যেসব অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির প্রচলন করেছেন, তারই ধারাবাহিকতায় আজ হেপাটোলজির এই অর্জন।

বহুমুখি প্রতিভার অধিকারী ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ইউরোএশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল এসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ক্রোয়েশিয়ার স্প্লিটে অনুষ্ঠিত এসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে তিনি এই পদে নির্বাচিত হন। ইউরোএশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল এসোসিয়েশনের ইউরোপ এবং এশিয়ামহাদেশের লিভার ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞদের প্রতিনিধিত্ব করে থাকে। অধ্যাপক স্বপ্নীল বর্তমানে বঙ্গবন্ধু শেখমুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান হিসাবে কর্মরত আছেন।পাশাপাশি তিনি জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেটাবোলজি বিভাগের ভিজিটিং রিসার্চার।

অধ্যাপক স্বপ্নীল ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ১৯৯৫ সালে এম.বি.বি.এস, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৮ সালে গ্যাস্ট্রোএন্টারোলজিতে এম.এস.সি. এবং ২০০৬ সালে বঙ্গবন্ধু শেখমুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে হেপাটোলজিতে এম.ডি. ডিগ্রী অর্জন করেন।তিনি আমেরিকান কলেজ অব গ্যাস্ট্রোএন্টারোলজি, ইন্ডিয়ান কলেজ অব ফিজিসিয়ানস, রয়েল কলেজ অব ফিজিশিয়ানস অব আয়ারল্যান্ড এবং রয়েল কলেজ অব ফিজিশিয়ানস অব লন্ডনের ফেলো।

বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের জাতীয় সংগঠন‘এসোসিয়েশন ফর দি স্টাডি অব লিভারডিজিজেজ বাংলাদেশ’-এর তিনি জেনারেল সেক্রেটারী এবং‘সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর দি স্টাডি অব দি লিভার’-এরও সাধারণসম্পাদক। তিনি এশীয়-প্রশান্তমহাসাগরীয় লিভার এসোসিয়েশনের হেপাটাইটিস বি, হেপাটাইটিসসি, একিউট অন ক্রনিক লিভার ফেইলিউর এবং লিভার ফাইব্রোসিস সংক্রান্ত গাইডলাইন কমিটি গুলোর সদস্য।

এ পর্যন্ত তিনি লিভার বিষয়ক বেশ কয়েকটি টেক্সট বই সম্পাদনা করেছেন। এরমধ্যে ‘লিভার’ প্রকাশ করেছে এলসেভিয়ের, ‘টেক্সট বুক অব হেপাটাইটিসবি’, ‘টেক্সট বুক অব হেপাটো গ্যাস্ট্রোএন্টারোলজি’ ও ‘হেপাটো গ্যাস্ট্রোএন্টারোলজি প্রেসক্রাইবার’-এর প্রকাশক জেপি ব্রাদার্স, ইন্ডিয়া আর‘ফ্যাটিলিভারডিজিজ’ ও ‘হেপাটাইটিস ম্যানেজমেন্ট আপডেট’ বই দুটি প্রকাশিত হয়েছে ম্যাকমিলান পাবলিশার্স থেকে। বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় বৈজ্ঞানিক জার্নালে তার দুইশতাধিক প্রকাশনা রয়েছে।তিনি ইউরোএশিয়ান জার্নাল অব হেপাটোগ্যাস্ট্রোএন্টারোলজির কো-এডিটর-ইন-চিফ। এছাড়াও জার্নাল অব ক্লিনিক্যাল এন্ড এক্সপেরিমেন্টাল হেপাটোলজিসহ লিভারবিষয়ক বেশ কয়েকটি আন্তর্জাতিক জার্নালের এডিটোরিয়াল বোর্ডের তিনি সদস্য।

আমার দায়িত্ব হবে এই স্বীকৃতির যৌক্তিকতা প্রমান করা এবং ‘ইন্টারভেনশনাল হেপাটোলজিকে’ চিকিৎসা, ট্রেনিং ও গবেষনায় সামনে এগিয়ে নেয়া।”

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

১২ জুলাই ২০২১

ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনে প্রধান হলেন ডা. মামুন আল মাহতাব

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV