প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

বাংলাদেশেই চোখের ফলোআপ করালেন প্রধানমন্ত্রী

Share

লন্ডনে অপারেশন করানোর পর এবার দেশেই চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৭ মে) সকাল সাড়ে ৯টায় রাজধানীর দ্বীন মোহাম্মদ আই হসপিটালে অপারেশন পরবর্তী চক্ষু পরীক্ষা করান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. আশরাফুল আলম খোকন একথা জানান।

খোকন বলেন, দ্বীন মোহাম্মদ আই হসপিটালে প্রধানমন্ত্রীর চোখের গ্লুকোমা পরীক্ষা করা হয় এবং ব্যবস্থাপত্র দেওয়া হয়।

ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হকের নেতৃত্বে ৪ সদস্যের বোর্ড প্রধানমন্ত্রীর চক্ষু পরীক্ষা করেন বলে জানান তিনি।

অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হকের নেতৃত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. এনায়েত হোসেন, অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ হোসেন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম তাঁর চক্ষু পরীক্ষা করেন l চক্ষু পরীক্ষার পর তারা তাঁর প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও চশমা প্রদান করেন।

অপারেশনের পর প্রধানমন্ত্রীর চোখ এখন ভালো আছে বলে জানিয়েছেন ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক।

প্রধানমন্ত্রী দ্বীন মোহাম্মদ নূরুল হক আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রশংসা করে বলেন, বাংলাদেশে ব্যক্তিগত উদ্যোগে এরকম হাসপাতাল আরও গড়ে ওঠা প্রয়োজন।

চোখের সমস্যায় গত ১৯ এপ্রিল সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে শেরে বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় প্রধানমন্ত্রীকে চোখের উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ১ মে লন্ডনে গিয়ে সেখানে চোখের চিকিৎসা করান শেখ হাসিনা।

২০১৭ সালের ৯ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুরে মায়ের নামে স্থাপিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে ৫ টাকার টিকিট সংগ্রহ করে চোখ, নাক, কান ও গলাসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন সময় সাধারণ রোগীদের মতো চিকিৎসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

27 May 2019

বাংলাদেশেই চোখের ফলোআপ করালেন প্রধানমন্ত্রী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV