বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

Share

‘সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ নানা কর্মসূচি গ্রহণ করে।

কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার আয়োজন, স্মরণিকা প্রকাশ, স্বাস্থ্য শিক্ষা প্রদর্শনী, জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, সড়কদ্বীপ সজ্জিতকরণ, চলচ্চিত্র প্রদর্শনী, জারী গান, সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে বিষণœতাজনিত স্বাস্থ্য সমস্যার ওপর আলোচনা অনুষ্ঠানসহ অন্যান্য কার্যক্রম।

১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। একই বছরের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়, ১৯৪৮ সালের ৭ এপ্রিল এই সংগঠন আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এইদিন বিশ্ব স্বাস্থ্য দিবস বলে নির্ধারিত হয়।

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএমএ সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ২০১৮ সালে দেশের সেরা সেবা প্রদানকারী ২৭ টি প্রতিষ্ঠান ও হাসপাতালকে ‘জাতীয় স্বাস্থ্য মন্ত্রী পুরস্কার’ প্রদান করা হয়। এ বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাটাগরি থেকে ৫টি, জেলা সদর হাসপাতাল ক্যাটাগরি থেকে ৫টি, মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩টি, পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ২টি, কমিউনিটি ক্লিনিক ক্যাটাগরি থেকে ৫টি, সিভিল সার্জন ক্যাটাগরি থেকে ৫টি, বিভাগীয় পর্যায় থেকে ২টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। আলোচনা সভার শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে সারা দেশব্যাপী বিশ^ স্বাস্থ্য দিবসের কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

দিবসটি উপলক্ষে রোববার জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিমেটিক্স বিভাগ ও বিশ্ববিদ্যালয় চিকিৎসাম কেন্দ্রের আয়োজনে র‌্যালি, সেমিনার ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় চিকিৎসা কেন্দ্র ও সকাল ১১টায় পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ আলাদা আলাদা বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালি দুটি বিভিন্ন সচেতনতামূলক বার্তা নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিশ্ব স্বাস্থ্য দিবসের র‌্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

এদিকে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক সেমিনারের আয়োজন করা হয়। ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ‘একটিভ সিটিজেনস’ প্রকল্পের অধীনে যুব স্বেচ্ছাসেবীদের পরিচালনায় ‘স্ট্যান্ড এগেইনস্ট ম্যালনিউট্রিশন’ নামক সামাজিক উদ্যোগ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিউট্রিশন এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং (এনএফই) ক্লাব এ সেমিনারের আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাদ্য ও পুষ্টি প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ড. বেলাল হোসেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

07 April 2019

বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV