রাজধানীর ৯৭ শতাংশ হাসপাতাল ঝুঁকিপূর্ণ

Share

অগ্নিকাণ্ডের ঝুঁকি শুধু পুরান ঢাকার ঘিঞ্জি এলাকা বা নতুন ঢাকার বহুতল ভবনগুলো নয়। ঝুঁকিতে রয়েছে রাজধানীর হাসপাতাল, শপিং কমপ্লেক্স থেকে শুরু করে প্রায় ৯৫ ভাগ স্থাপনা। রাষ্ট্রের অগ্নিনির্বাপক সংস্থা ফায়ার সার্ভিস সম্প্রতি এসব তথ্য দিয়েছে।

ঢাকা মহানগরের ৯৭ শতাংশের বেশি হাসপাতাল-ক্লিনিকে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধের ন্যূনতম ব্যবস্থা নেই। সেবাদানকারী এসব প্রতিষ্ঠানের অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণব্যবস্থা কয়েকটি অগ্নিনির্বাপণযন্ত্র রাখার মধ্যেই সীমাবদ্ধ। অনেক যন্ত্রের আবার মেয়াদও নেই। যন্ত্রের ব্যবহারও জানেন না কর্মকর্তা-কর্মচারীরা।

রাজধানীর ৪৩৩টি হাসপাতালের মধ্যে ৪২২টিই ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে। এর মধ্যে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে ১৭৩টি এবং সাধারণ ঝুঁকিতে আছে ২৪৯টি হাসপাতাল। সে হিসাবে ঢাকা শহরের শতকরা ৯৭.৫ ভাগ হাসপাতালই অগ্নিঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের একটি সূত্র।

পর পর ঘটে যাওয়া কয়েকটি অগ্নিকান্ডের পর ফায়ার সার্ভিসও ব্যাপক তৎপর হয়ে উঠেছে। ইতিমধ্যে রাজধানীর এসব হাসপাতাল ভবনের ধারণক্ষমতা, বেজমেন্ট আছে কি না, সাধারণ সিঁড়ির সংখ্যা ও প্রশস্ততা, জরুরি নির্গমণ সিঁড়ির সংখ্যা, লিফটের সংখ্যা, জেনারেটর রুম, ট্রান্সফর্মার রুম, সুইচ গিয়ার রুম, পাম্প রুম, ফায়ার কন্ট্রোল রুম আছে কি না, প্রতি তলায় স্মোক/হিট ডিটেক্টর আছে কি না ইত্যাদি বিষয়ের ওপর সার্ভে করেই ফায়ার সার্ভিস এই তালিকা চূড়ান্ত করেছে।

তাদের তালিকায় খুবই ঝুঁকিপূর্ণ হিসেবে যেসব হাসপাতালের নাম রয়েছে, সেগুলো হলো- জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল, জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট হাসপাতাল, ন্যাশনাল ইন্সটিটিউট অফ ইএনটি, মেট্রোপলিটন মেডিকেল সেন্টার, হাইটেক মর্ডান সাইকিয়াট্রিক হাসপাতাল, এস.পি.আর.সি অ্যান্ড নিউরোলজি হাসপাতাল,

ফার্মগেটের আল-রাজী হাসপাতাল, ব্রেইন এন্ড লাইফ কেয়ার হাসপাতাল, তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স, সিপিএইচডি জেনারেল হাসপাতাল, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল, গুলশানের প্রত্যয় মেডিকেল ক্লিনিক, প্রমিসেস মেডিকেল লিমিটেড, গুলশান মা ও শিশু ক্লিনিক, আর এ হাসপাতাল ও বাড্ডা জেনারেল হাসপাতাল৷

সাধারণ ঝুঁকিপূর্ণ তালিকার মধ্যে আছে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বারডেম হাসপাতাল, বারডেম জেনারেল হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতাল, জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল, ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র, ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, মাতৃসদন হাসপাতাল,

আইসিডিডিআরবি হাসপাতাল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল, মনোয়ারা হাসপাতাল প্রাইভেট লিমিটেড, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ, ল্যাবএইড হাসপাতাল, পপুলার ডায়গনস্টিক সেন্টার, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, মেরিস্টোপ বাংলাদেশ, ইব্রাহিম জেনারেল হাসপাতাল, হলি ক্রিসেন্ট হসপিটাল অ্যান্ড ডায়গনস্টিক কমপ্লেক্স, সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতাল, সরকারি ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল, ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতাল, ধানমন্ডি কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট, বিএসওএইচ হাসপাতাল, প্যানোরমা হসপিটাল লিমিটেড ও ধানমন্ডি মেডি এইড জেনারেল হাসপাতাল লিমিটেড৷

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেনেন্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ বলেন, ‘ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ২০১৭ সালে দুই দফা ঢাকাসহ সারাদেশের হাসপাতালগুলো পরিদর্শন করে খুবই ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ হাসপাতালগুলোর একটি তালিকা তৈরি করা হয়। এখন পর্যন্ত তাদের তিন দফা নোটিশ ও স্মরণিকা দিয়ে সতর্ক করা হয়েছে, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেননি।

বেসরকারি হাসপাতাল-ক্লিনিক মালিক সমিতির মহাসচিব ও শমরিতা হাসপাতালের মালিক ডা. এবিএম হারুন বলেন, ‘হাসপাতালগুলো বড় ধরণের অগ্নিঝুঁকির মধ্যে আছে। তবে যেসব বেসরকারি হাসপাতাল ভবন হাসপাতাল হিসেবেই তৈরি হয়েছে তাদের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা তুলনামূলক ভালো।

তবে যেসব হাসপাতাল পরে আবাসিক বা বাণিজ্যিক ভবনে করা হয়েছে বা ভাড়া করা ভবনে করা হয়েছে সেগুলোর অবস্থা ভালো নয়। সরকারের কাছ থেকে আমাদের কিছু নির্দেশনা দেয়া হয়েছে। আমরা সেগুলো ফলো করে এখন সেফটি অ্যান্ড সিকিউরিটি উন্নয়নের চেষ্টা করছি।’

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাদের ক্যারিয়ার (বাহক) অবস্থা...

১ জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১...

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

05 April 2019

রাজধানীর ৯৭ শতাংশ হাসপাতাল ঝুঁকিপূর্ণ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV