ক্যানসারের সম্ভাবনা বাড়ে যে সব খাবার খেলে

Share

ক্যান্সার হয়েছে শুনলেই মাথায় আসে এটি একটি মরণব্যাধি! এ থেকে রক্ষার উপায় নেই। তবে গত কয়েক দশকে ক্যানসার আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বেঁচে থাকার হার বেড়েছে। আর সেটি সম্ভব হয়েছে প্রাথমিক অবস্থায় এ রোগ নির্ণয় করতে পারার কারণে।

বর্তমান সময়ে ক্যানসার মারাত্মকভাবে ছড়াচ্ছে। হতে পারে তা আমাদের চলাফেরা বা খাদ্যাভ্যাসের কারণে। বিভিন্ন কারণে দেহের বিভিন্ন অংশে ক্যানসার হয়। বেশ কিছু খাবারেও ক্যানসার ঘটনো উপাদান থাকে। ক্যানসারের সম্ভাবনা কমাতে সেই সব খাবার যত কম খাওয়া যায়, ততই তা শরীরের পক্ষে ভালো। ক্যানড ফুড অর্থাৎ কৌটাবন্দি খাবার ক্যানসার ঘটাতে পারে। এই ধরনের খাবারে বিসফেনল নামের উপাদান থাকে।

কার্বোনেটেড বেভারেজও ক্যানসার ঘটাতে পারে। অর্থাৎ কোল্ডডিঙ্কস এবং ওই ধরনের ড্রিঙ্কস মোটেই স্বাস্থ্যকর নয়। মাইক্রোওয়েভে তৈরি পপকর্নও কার্সিনোজেনিক হিসেবে বিবেচিত হয়। এতে পিএফওএ নামের এক যৌগ থাকে যা ক্ষতিকর। রিফাইন সুগারও খুব ক্ষতিকারক। তা ক্যানসার কোষের বৃদ্ধিতে সাহায্য করে।

প্রক্রিয়াজাত মাংসও ক্যানসারের সম্ভাবনা বৃদ্ধি করে। এতে মেশানো প্রিজারভেটিভ শরীরের পক্ষে ক্ষতিকর। উচ্চ সোডিয়াম যুক্ত টকজাতীয় খাবারও ক্যানসারের দিকে ঠেলে দিতে পারে। বিশেষ করে পাকস্থলির ক্যানসার।

শরীরে যেসব উপসর্গ অবহেলা করা উচিত নয়
কারণ ছাড়া ওজন কমে যাওয়া, জ্বর, ক্লান্তি, ত্বকে পরিবর্তন, অন্ত্রের ক্রিয়া বা মূত্রাশয়ের কার্যক্রমে পরিবর্তন, যে ক্ষত ভাল হয় না, রক্তপাত, শরীরের যে কোন স্থান শক্ত হয়ে যাওয়া, গিলতে অসুবিধা, টানা কাশি বা কণ্ঠস্বরে পরিবর্তন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

08 July 2024

ক্যানসারের সম্ভাবনা বাড়ে যে সব খাবার খেলে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV