খাদ্য ও পুষ্টিজেনে রাখুন, সুস্থ থাকুন

পড়া ভুলে যাওয়া সমস্যার সমাধান, স্মৃতিশক্তি বাড়াবে যেসব খাবার

Share

অনেক বাচ্চারই পড়া মুখস্থ করার সমস্যা দেখা যায়। কোনও পড়া হয়ত তারা পড়ল, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আর লিখে আসতে পারল না। শিশুর বুদ্ধিমত্তার দিকে নজর রাখাও আবশ্যক। এর জন্য স্বাস্থ্যকর খাবারের বিকল্প নেই। অনেক বাচ্চারই খাবারে অনীহা দেখা যায়। তাদের খাবার নিয়ে সমস্যায় পড়েন বাবা-মায়েরা।

শিশুকাল শরীরের বিকাশের বয়স তাই এই সময় বিভিন্ন পুষ্টি উপাদান যেন শরীরে যায়, তা নিশ্চিত করা একান্ত জরুরি। তা না হলে অন্য সমস্যা দেখা দিতে পারে।

শিশুর বুদ্ধিমত্তার দিকে নজর রাখাও আবশ্যক। এর জন্য স্বাস্থ্যকর খাবারের বিকল্প নেই। বাজার চলতি পণ্যের থেকে প্রতিদিনের খাবারই এই সমস্যার স্থায়ী সমাধান করতে পারে। সে রকই কিছু খাবারের বিষয়ে জানুন।

বাচ্চাদের ডিম খাওয়ান নিয়মিত। ডিমে প্রোটিনের পাশাপাশি বিভিন্ন পুষ্টি উপাদান থাকে। ডিমে থাকা কোলিন মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এর পাশাপাশি দুগ্ধজাত খাবারও খাওয়াতে হবে বাচ্চাকে। ভিটামিন ডি যেমন হাড় শক্ত করবে তেমনই স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য রক্ষা করবে।

বাচ্চাদের দুধ-ডিমের পাশাপাশি সবজিও খাওয়াতে হবে। কুমড়ো, গাজর, টমেটোতে ক্যারোটিনয়েড জাতীয় উপাদান থাকে। যা স্নায়ুকে ভাল রাখতে সাহায্য করে। পাশাপাশি এই সব সবজিতে অ্যান্টি অক্সিড্যান্টও থাকে।

স্মৃতি চাঙ্গা রাখতে সামুদ্রিক মাছ খুবই উপকারী। কারণ সামুদ্রিক মাছে ‘ওমেগা ৩ ফ্যাটি অ্যসিড’ থাকে। তা ছাড়া, এই গোত্রের মাছে থাকে ‘ডিএইচএ’ ও ‘ইপিএ’ নামের দুটি উপাদান, যা মস্তিষ্ক ভালো রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র- নিউজ ১৮

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে...

05 May 2024

পড়া ভুলে যাওয়া সমস্যার সমাধান, স্মৃতিশক্তি বাড়াবে যেসব খাবার

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV