ফিচার

বাংলাদেশের স্বাস্থ্যসেবায় অংশীদার হতে চাই

Share
Share

‘আমরা চাই বাংলাদেশ স্বাস্থ্যসেবায় স্বয়ংসম্পূর্ণ হোক। এ দেশের মানুষের কম খরচে চিকিৎসাসেবা নিশ্চিত হোক। আর এক্ষেত্রে বাংলাদেশ যে প্রচেষ্টা চালাবে- আমরা তার অংশীদার হতে চাই।’

কলকাতার ‘রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্স’ এর ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র কনসালটেন্ট- কার্ডিয়াক সার্জন  ডা, কুণাল সরকার বৃহস্পতিবার ঢাকায় এভাবেই প্রত্যয়ের কথা জানান।

ডা. কুণাল সরকার বৃহস্পতিবার ঢাকা রিজেন্সি হোটেলে বাংলানিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আরো বলেন, বাংলাদেশেও অনেক ভালো চিকিৎসক আছেন।  তাদের কাছ থেকে রোগীরা উন্নত চিকিৎসা পাচ্ছেন। আমরা তার পাশে থেকে এ সেবা আরো এগিয়ে নিতে চাই। এজন্যই আমি ঢাকা এসেছি। কেননা, সব মানুষের চিকিৎসাসেবা পাওয়ার অধিকার আছে।

তিনি বলেন, কলকাতার মুকুন্দপুরে অবস্থিত ‘রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্স’ হাসপাতাল। এর চেয়ারম্যান হলেন খ্যাতনামা সার্জন ডা. দেবী শেঠ। এ ইনস্টিটিউটে প্রতিমাসে আড়াইশ রোগীর হার্ট সার্জারি হয়।

এরমধ্যে বাংলাদেশি রোগীর সংখ্যা ১৫ থেকে ২০ জন।
ভারতের তৃতীয় বৃহত্তম হার্ট সার্জারি ইনস্টিটিউট এটি। তিনি বলেন, আমাদের প্রধান হাসপাতাল ব্যাঙ্গালোরের পরেই কলকাতার এ ইনস্টিটিউটের স্থান।

কলকাতা ও ব্যাঙ্গালোর  ইনস্টিটিউট মিলিয়ে বেডের সংখ্যা দেড় হাজার। কলকাতা হাসপাতালে চিকিৎসার জন্য ১৫ দিন আগে অ্যাপয়েনমেন্ট নিতে হয়।

ডা. কুণাল সরকার বুধবার সকালে ঢাকা আসেন। এদিনই তিনি সরাসরি চলে যান সাভার এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে।  সাভার এনাম হাসপাতালে অচিরেই চালু হতে যাচ্ছে সার্জারি বিভাগ। এ উদ্যোগের অংশীদার হতেই বাংলাদেশে আগমন ডা. কুণাল সরকারের। কি কি ভাবে এনাম হাসপাতালকে সহযোগিতা দেওয়া যায়- মূলত এসব বিষয় নিয়েই তিনি আলোচনা করেন।  বৃহস্পতিবার বিকেলেই তিনি কলকাতায় ফিরে যান।

সাভার এনাম মেডিক্যাল হাসপাতালে আগামী মে মাসে চালু হতে যাচ্ছে ইন্টারভেনশন কার্ডিওলজি অ্যান্ড কার্ডিয়াক সার্জারি। এতে সার্বিক সহায়তার বিষয়ে এবার আলোচনা করেন কার্ডিয়াক সার্জন  ডা. কুণাল সরকার।

তিনি বলেন, শুধু সফল সার্জারি হলেই চলবে না; এরসঙ্গে থাকতে হবে- ধৈর্য সহকারে রোগীর অসুবিধাগুলো শোনার জন্য চিকিৎসকসহ টেকনিশিয়ান, নার্স। তবেই না রোগী চিকিৎসাসেবার প্রতি আস্থা রাখবেন। মোট কথা থাকতে হবে পরিপূর্ণ চেইনিং ব্যবস্থা।

আমরা এসব সহযোগিতা দিয়ে সাভার এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালটি পরিপূর্ণভাবে গড়ে তুলতে চাই। যা যা প্রয়োজন আমরা সব সাপোর্ট দেব। অর্থাৎ ২ বছরের মধ্যে এ হাসপাতালটিকে স্বয়ংসম্পূর্ণ হিসেবে দেখতে চাই। যাতে করে বাংলাদেশের রোগীদের আর বিদেশ যাবার প্রয়োজন না পড়ে।

ডা. কুণাল সরকার বলেন, দেশেই মানুষ ভাল চিকিৎসা পেলে বিদেশ কেন যাবে? তাদের তো যাবার প্রয়োজন পড়বে না। আর বিদেশ যাবার কয়জনের বা সামর্থ্য আছে?

তিনি বলেন. কলকাতা ও ব্যাঙ্গালোরসহ সারা ভারতে আমরা ১৫টি হাসপাতাল চালু করতে যাচ্ছি। এগুলো হলো – হায়দ্রাবাদ, জয়পুর, কোলার ( মহিশুর), মাইশের, জামশেদপুর, শিলিগুড়ি, রায়পুর (ছত্রিশগড়), আহমেদাবাদ বিবিধ।

সরকার বলেন, আমরা মালয়েশিয়ার কুয়ালালামপুরে আমাদের এ ইনস্টিটিউটের শাখা খুলতে যাচ্ছি। শুধু তাই নয়- এবার আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কেম্যান আইল্যান্ডেও ‘রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্স’ এর শাখা উদ্বোধন করব আগামী ৬ মাসের মধ্যে।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করেছে। বিশ্ব শ্রবণ দিবস (৩ মার্চ) উপলক্ষ্যে আয়োজিত এই...

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও...

Related Articles

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার...

ইচ্ছেমতো ওষুধ নয়

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। কিন্তু সঠিক নিয়মে...

মেয়েকে ভুলেও বলবেন না যে কথাগুলি, মা-মেয়ের সম্পর্কে তিক্ততা দেখা দেবে!

মা ও মেয়ের সম্পর্ক অত্যন্ত বিশেষ এবং মজবুত। মা ও মেয়ে পরস্পরের...

ব্লাড ক‍্যান্সারের প্রকার, কারন, লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

দেশ থেকে ফেরার পর অনেকে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করেন। এসব রোগীদের...

মাথায় ব্যান্ডেজ নিয়েই হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের সেবা দিচ্ছেন ডাক্তার

টুকটাক অসুস্থতা নিয়ে পেশাগত দায়িত্ব পালনে বাধ্য হন অনেক চিকিৎসকই। তবে নিজেরই...

অধ্যাপক ডা. সায়েদুর রহমানের বর্ণাঢ্য জীবন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন...