নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

দেশে করোনা আক্রান্ত ৬ লাখ ছাড়িয়েছে

Share
Share

দেশে করোনাভাইরাস শনাক্তের ৩৮৫তম দিনে আক্রান্ত মানুষের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ১৮১ জন, মৃত্যুবরণ করেছেন ৪৫ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭ জন। আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত মোট ৪৫ লাখ ১৭ হাজার ২৫ জনের নমুনা পরীক্ষায় ৬ লাখ ৮৯৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৫ লাখ ৫৪৮টি হয়েছে সরকারি এবং ১১ লাখ ১৬ হাজার ৪৭৭টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১২ দশমিক ৯৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ২৮ হাজার ১৯৫ জনের নমুনা পরীক্ষায় ৫ হাজার ১৮১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ২২ হাজার ১৩৬ জনের নমুুনা পরীক্ষায় ৩ হাজার ৯০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ২৩৪ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকালের চেয়ে আজ ১ হাজার ২৭৩ জন বেশি মানুষ সংক্রমিত হয়েছে।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৩৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৭ দশমিক ৬৫ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৭৩ শতাংশ বেশি।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৪৫ জন মৃত্যুবরণ করেছেন, এদের মধ্যে পুরুষ ৩০ ও নারী ১৫ জন। গতকালের চেয়ে আজ ১০ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৯৪৯ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার বিদ্যমান ছিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ২ হাজার ১৯ জন। গতকালের চেয়ে আজ ৫৮ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ১৮ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৪ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৯ দশমিক ৯৭ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৪৩ শতাংশ কম।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮ হাজার ৬৮৮ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২২ হাজার ৪২৫ জনের। গতকালের চেয়ে আজ ৬ হাজার ২৬৩টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৫৪টি ও বেসরকারি ৭০টিসহ ২২৪টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ২৮ হাজার ১৯৫ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২২ হাজার ১৩৬ জনের। গতকালের চেয়ে আজ ৬ হাজার ৫৯টি নমুনা বেশি পরীক্ষা করা হয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

২৯ মার্চ ২০২১

দেশে করোনা আক্রান্ত ৬ লাখ ছাড়িয়েছে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV