দেশে ৫৩ লাখ ১৯ হাজার ৬৭৯ জন লোক করোনা টিকা নিয়েছেন

Share

দেশে এ পর্যন্ত ৫৩ লাখ ১৯ হাজার ৬৭৯ জন মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে ৩৩ লাখ ১০ হাজার ১৪১ জন পুরুষ এবং ২০ লাখ ৯ হাজার ৫৩৮ জন নারী রয়েছেন। আর ৬৭ লাখ ৪৪ হাজার ৫৬৯ মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৫৬ হাজার ৪৩১ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৩২ হাজার ৫৪৪ এবং নারী ২৩ হাজার ৮৮৭ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৬ লাখ ৪৮ হাজার ২৯ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৮ লাখ ৩৪ হাজার ৩০৬, ময়মনসিংহ বিভাগে ২ লাখ ৫৭ হাজার ১৩২, চট্টগ্রাম বিভাগে ১০ লাখ ৭১ হাজার ৯১০, রাজশাহী বিভাগে ৬ লাখ ৩ হাজার ৬৮৫, রংপুর বিভাগে ৫ লাখ ৪২ হাজার ৪৭৪, খুলনা বিভাগে ৬ লাখ ৮৫ হাজার ৯৭০, বরিশাল বিভাগে ২ লাখ ৩৪ হাজার ২১৯ এবং সিলেট বিভাগে ২ লাখ ৭৬ হাজার ২৬০ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

29 March 2021

দেশে ৫৩ লাখ ১৯ হাজার ৬৭৯ জন লোক করোনা টিকা নিয়েছেন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV