নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

গাইনি চিকিৎসকদের সংগঠন ওজিএসবির নতুন সভাপতি ডা. ফারহানা সেক্রেটারি ডা. গুলশান আরা

বা থেকে অধ্যাপক ডা. ফারহান দেওয়ান ও অধ্যাপক ডা. গুলশান আরা। - ফাইল ছবি
Share

গাইনি চিকিৎসকদের পেশাজীবী সংগঠন অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকলিজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) ২০২১-২২ কমিটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান ও জেনারেল সেক্রেটারী নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. গুলশান আরা।

বৃহস্পতিবার (১৮ মার্চ) স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠনটির এ নির্বাচন সম্পন্ন হয়। করোনা মহামারির কারনে এবারের নির্বাচন অনলাইনে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় বিশেষজ্ঞ ২২ শতাধিক সদস্যদের জাতীয় এ প্রতিষ্ঠানটির দুই বছর মেয়াদে সংগঠনটির কমিটি নির্বাচিত হয়ে থাকে।

এবারের কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে ৪ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন অধ্যাপক ডা. রাশিদা বেগম, অধ্যাপক ডা. ফিরোজা বেগম, অধ্যাপক ডা. শাহী ফারজানা তাসনিম ও অধ্যাপক ডা. মো. আব্দুল কাইয়ুম।

ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. সালমা রউফ। জয়েন্ট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. সেহরিন ফরহাদ সিদ্দিকা।

সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. বেগম হোসনে আরা, ডা. কাঞ্চন কুমার সরকার, ডা. কৃষ্ণপদ দাস, ডা. সুলতানা রাজিয়া, ডা. খুরশীদ জাহান, ডা. আনিসা বেগম, ডা. ফাহমিদা শিরিন, ডা. সঞ্চিতা রানী সিনহা।

কমিটির সায়েন্টিফিক সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. ডা. এসকে জিন্নাত আরা নাসরীন। কালচারাল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. লিজা চৌধুরী। এন্টারটেইনমেন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ডা. বেগম নাসরিন।

ইসি মেম্বার নির্বাচিত হয়েছেন ডা. ফেরদৌস ইসলাম, ডা. ইফফাত আরা, ডা. কিশোয়ার সুলতানা, ডা. শাহানারা চৌধুরী, ডা. মরিয়ম সুলতানা, ডা. দিলরুবা জেবা, ডা. মাসুদা বেগম, ডা. পারভীন ফাতেমা ডা. নেয়াজ টি ফাতেমা, ডা. ফ্লোরিডা রহমান, ডা. নুহ ই জাকারিয়া, ডা. শারমিন আব্বাসী, ডা. পারুল জাহান, ডা. ফেরদৌস মাহেল, ডা. মালা বণিক।

প্রসঙ্গত, ওজিএসবি একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বাংলাদেশ সরকার, জাতিসংঘভুক্ত বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী ও দেশি-বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে সক্রিয় যোগাযোগের মাধ্যমে সুসম্পর্ক স্থাপন করেছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

19 March 2021

গাইনি চিকিৎসকদের সংগঠন ওজিএসবির নতুন সভাপতি ডা. ফারহানা সেক্রেটারি ডা. গুলশান আরা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV