করোনার নতুন স্ট্রেইন প্রতিরোধে ইরানের টিকা কার্যকর

Share

যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের বিরুদ্ধে ইরানের তৈরি টিকা কার্যকর বলে দাবি করছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ইরানের টিকা উৎপাদনকারী দলের কর্মকর্তা ড. হাসান জালিলি গতকাল শনিবার দাবি করেছেন, ইরানের তৈরি ‘কোভইরান বারাকাত’ নামের ওই টিকার দুই ডোজ দেওয়ার পর স্বেচ্ছাসেবকদের রক্তের নমুনা পরীক্ষায় আশাব্যঞ্জক ফলাফল দেখা গেছে।

ড. জালিলির দাবি, পরীক্ষায় দেখা গেছে, ক্লিনিক্যাল ট্রায়ালে যাদের টিকা দেওয়া হয়েছিল, তাদের রক্তের প্লাজমা যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সক্ষম।

ইরানের ন্যাশনাল করোনাভাইরাস টাস্ক ফোর্সের জ্যেষ্ঠ সদস্য মিনু মোহরাজ বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন ধরনটির নমুনা দিয়েছিল, যেটি ৭০ শতাংশেরও বেশি সংক্রামক। এবং কোভইরান বারাকাত টিকা নেওয়া প্রথম তিনজনের রক্তের প্লাজমা পরীক্ষা করে যায়, তা পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে গেছে।’

ইরানে গত ২৯ ডিসেম্বর তিনজনের শরীরে কোভইরান বারাকাত নামের ওই টিকা প্রয়োগ করা হয়। এরপর এখন পর্যন্ত ৩২ জনের শরীরে অন্তত এক ডোজ করে টিকা দেওয়া হয়।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ জানিয়েছেন, ইরানে জরুরি ব্যবহারের জন্য রাশিয়ার ‘স্পুটনিক ভি’ টিকার অনুমোদন দেওয়া হয়েছে। ওই টিকার প্রথম ডোজ আগামী সপ্তাহে ইরানে পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে। এ ছাড়া চীন ও ভারতের সঙ্গেও টিকা নেওয়ার ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

31 January 2021

করোনার নতুন স্ট্রেইন প্রতিরোধে ইরানের টিকা কার্যকর

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV