প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

ভারতের সেরাম থেকে কেনা ৫০ লাখ টিকা দেশে পৌঁছেছে

Share

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ৫০ লাখ টিকা দেশে এসেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে আজ সোমবার সকাল সাড়ে ১১টায় এই টিকা এসে পৌঁছায়। এর আগে উপহারস্বরূপ ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পাঠায় ভারত সরকার।

আজ পৌঁছানো ৫০ লাখ টিকা গাজীপুরের টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিটিউক্যালসের নিজস্ব ওয়্যারহাউসে রাখা হবে বলে জানা গেছে।

আজ বিমানবন্দরে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বেক্সিমকো ফার্মাসিটিউক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন। বেক্সিমকোর ৯টি শীতাতপ নিয়ন্ত্রিত ভ্যানে করে টিকাগুলো কোম্পানির ওয়্যারহাউসে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন বলেন, ‘এই টিকার মধ্যে যদি কোনো ড্যামেজড টিকা থাকে তাহলে বেক্সিমকোর পক্ষ থেকে (সেরাম থেকে) তা নিয়ে সরকারকে রিপ্লেস দেওয়া হবে। সমস্ত দায়িত্বটা বেক্সিমকোর। সাধারণত এর আগে এটা কোনো কোম্পানি করেনি, সরকার করত। এবার এই পুরো দায়িত্বটা বেক্সিমকো নিয়েছে। সেটা আমরা করতে যাচ্ছি।’

পাপন আরো বলেন, ‘ড্রাফট টেস্টিংয়ের চার থেকে পাঁচ দিনের মধ্যে উনারা (সরকার) যেখানে বলবেন, দেশের সেখানেই আমরা তা পৌঁছে দেব।’

আগামী বুধবার কুর্মিটোলা হাসপাতালে নার্সদের থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই কার্যক্রমের উদ্বোধন করবেন। রোববার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা জানান।

বাংলাদেশ সরকারের চুক্তি অনুযায়ী, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সর্ফোড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯ টিকার (ভ্যাকসিন) তিন কোটি ডোজ। এর মধ্যে প্রথম ধাপে ৫০ লাখ টিকা সোমবার বাংলাদেশে এল।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

25 January 2021

ভারতের সেরাম থেকে কেনা ৫০ লাখ টিকা দেশে পৌঁছেছে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV