স্বাস্থ্য সংবাদ

করোনার টিকা যথাসময়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর সুপারিশ

Share

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় যথাসময়ে করোনার টিকা এনে জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে অগ্রাধিকারের ভিত্তিতে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রী এম, এ, মান্নান, মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, হাফিজ আহমদ মজুমদার, বীরেন শিকদার, রওশন আরা মান্নান এবং আদিবা আনজুম মিতা সভায় অংশগ্রহণ করেন।

সভার শুরুতেই করোনা ভাইরাসের টিকা সম্পর্কে আলোচনা করা হয়। সরকারের নিয়ন্ত্রণ ও নিবিড় ব্যবস্থাপনায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা জেলা সরকারি হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নির্ধারিত অগ্রাধিকারের ভিত্তিতে সাধারণ মানুষের কাছে যাতে নির্বিঘেœ পৌঁছে সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

সভায় ২০১৬ সালের জুলাই থেকে গত বছরের জুন পর্যন্ত ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কয়েকটি সমাপ্ত প্রকল্পের ওপর বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী গৃহীত ব্যবস্থার বাস্তব অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

সভায় ২০১৯ সালের ১৯ মে অনুষ্ঠিত কমিটির ২য় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী “২৬৪ চাঁদপুর-৫, ১৩৮ জামালপুর-১, ২২৬ সুনামগঞ্জ-৩, ১৮ লালমনিরহাট-৩ ও ৯২ মাগুরা-২ নির্বাচনী এলাকাসমূহের জন্য নগরায়ন সুবিধা বৃদ্ধির জন্য গৃহীত পাইলট প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় জানানো হয় এ প্রকল্প বাস্তবায়নের জন্য গঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) একটি সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সে সভার সিদ্ধান্ত মোতাবেক পুনর্গঠিত প্রকল্প দলিল পরিকল্পনা কমিশনে প্রেরণের প্রস্তাবটি প্রক্রিয়াধীন রয়েছে।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কে সেন্টার অব এক্সিলেন্সে পরিণতকরণ প্রকল্পের (২য় পর্ব) আওতায় যথাশীঘ্র সম্ভব বর্জ্য নিষ্কাশন প্ল্যান্ট পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সভায় এস্টাবলিসমেন্ট অব ইনস্টিটিউট ফর পেডিয়াট্টিক নিউরো-ডিজঅর্ডার এন্ড অটিজম ইন বিএসএমএমইউ’ প্রকল্পের আওতায় যে সব ভৌত অবকাঠামো নির্মাণ করা হয়েছে তা সংরক্ষণ নিশ্চিত করাসহ প্রয়োজনীয় জনবলের সংস্থান করার সুপারিশ করা হয়।
এছাড়া সভায় সারভাইক্যাল ক্যান্সারের ভ্যাকসিন সরকারি ব্যবস্থাপনায় মহিলাদের বিনামূল্যে প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

13 January 2021

করোনার টিকা যথাসময়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর সুপারিশ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV