দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৪ জন, সুুস্থ ৮৪১

Share

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ১৪ জন, তাদের মধ্যে পুরুষ ৬ জন ও নারী ৮ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৮৪১ জন।

গতকালের চেয়ে আজ ২ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ১৬ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ৮৩৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। গত ৮ জানুয়ারি থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৭২৭ জনের নমুনা পরীক্ষায় ৮৯০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ১৭২ জন েেবশি শনাক্ত হয়েছেন। গতকাল ১৪ হাজার ৩৬৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ৭১৮ জন।

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৬৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৬৬ শতাংশ বেশি।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৩৪ লাখ ১ হাজার ৫০৬ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ২৪ হাজার ৯১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৩ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৫ দশমিক ৪৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৮৪১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৯ হাজার ৫২২ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৪৫ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮৯ দশমিক ৪৪ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০১ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৩৩৮ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৪ হাজার ৭৯১ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৫৪৭টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৩৩টি ও বেসরকারি ৬৬টিসহ ১৯৯টি

পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৭২৭ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৪ হাজার ৩৬৩ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ৩৬৪টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

13 January 2021

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৪ জন, সুুস্থ ৮৪১

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV