নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

হেপাটাইটিস-সি আক্রান্তদের বিনামূল্যে ওষুধ দিচ্ছে বিএসএমএমইউ

Share
Share

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) লিভার বিভাগ এবং স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে দেশে হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্তদের বিনামূল্যে ওষুধ দেয়ার কার্যক্রম আবার শুরু হয়েছে। করোনা সংক্রমণের জন্য এ কার্যক্রম সাময়িক স্থগিত ছিল।

সোমবার (২ নভেম্বর) হেপাটাইটিস-সি আক্রান্ত এক রোগীর হাতে ওষুধ তুলে দিয়ে পুনরায় এ কার্যক্রমের সূচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের একটি অন্যতম জনকল্যাণমুখী কার্যক্রম হচ্ছে হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে ওষুধ দেয়া।

এ সময় ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস-বি ও সি নির্মূলের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের ক্ষেত্রে সরকারের এ কার্যক্রম উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাবসহ অন্যান্য শিক্ষক এবং রেসিডেন্টরা উপস্থিত ছিলেন। দেশের যে কোনো নাগরিক হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত হলে, প্রয়োজনীয় পরীক্ষার কাগজপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভার বিভাগে যোগাযোগ করে এ ওষুধ সংগ্রহ করতে পারবেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

০৩ নভেম্বর ২০২০

হেপাটাইটিস-সি আক্রান্তদের বিনামূল্যে ওষুধ দিচ্ছে বিএসএমএমইউ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV