প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

করোনাভাইরাসের উৎস নিয়ে হু’র বিশেষজ্ঞদের সঙ্গে চীনা বিশেষজ্ঞ দলের বৈঠক

Share

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার বলেছে, প্রাণী থেকে করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার বিষয়টি তদন্তের ব্যাপারে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের সঙ্গে সমপক্ষীয় চীনা বিশেষজ্ঞদের প্রথম ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কিভাবে প্রাণী থেকে ভাইরাসটির মানব শরীরে সংক্রমিত হয়েছে সেটি তদন্তে চীনকে সহায়তার জন্য মহামারি বিশেষজ্ঞ ও প্রাণী স্বাস্থ্য বিশেষজ্ঞসহ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি দল চীনে পাঠানোর জন্য হু কয়েকমাস ধরে কাজ করছে।

হু প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস শুক্রবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেছেন, জাতিসংঘের এই সংস্থা “ভবিষ্যতে মহামারি রোধে ভাইরাসটির উৎস সম্পর্কে নিশ্চিত হতে ” অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, “আজ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি গ্রুপ তাদের সমপক্ষীয় চীনা বিশেষজ্ঞদের সঙ্গে প্রথম ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছে।”
বিষয়টি তদন্তের জন্য জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা প্রাথমিক কাজ সম্পন্ন করতে জুলাইয়ে একটি অগ্রসর বিশেষজ্ঞ টিম পাঠিয়েছে। তবে যেখানে প্রাণী উৎস থেকে প্রথম ভাইরাসটি ছড়িয়েছে সেটি শনাক্তের জন্য বিজ্ঞানীদের আরো বড় টিম মহামারির মধ্যে চীনে ভ্রমণ করতে পারবে কীনা সেটি স্পষ্ট ছিল না।

বিজ্ঞানীরা বিশ্বাস করেন, প্রাণঘাতি ভাইরাসটি প্রাণী থেকে মানব দেহে ছড়িয়ে পড়েছে, সম্ভবত উহান শহরে বন্যপ্রাণীর মাংশ বিক্রির বাজার থেকে এটি প্রথম মানবদেহে সংক্রমিত হয়েছে।

ব্যাপকভাবে ধারণা করা হয়, এই ভাইরাসের উৎস বাদুড়, অবশ্য এর মধ্যবর্তী সংক্রমিত প্রাণী আছে । তবে কিভাবে বাদুড় থেকে ভাইরাসটি মানব দেহে ছড়িয়েছে তা অজানা।

উভয় পক্ষের মধ্যে মুখোমুখি প্রথম বৈঠক সম্পর্কে হু’র জরুরি প্রধান মাইকেল রায়ান শুক্রবার জোর দিয়ে বলেছেন,বিতর্কিত রাজনৈতিক পরিবেশের মধ্যে “ পরিকল্পনার অংশ হিসেবেই প্রথম এই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।”

“ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই টিম প্রকৃত ঘটনার তদন্তে কাজ কওে যাবে।”
সুত্র: বাসস

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

31 October 2020

করোনাভাইরাসের উৎস নিয়ে হু’র বিশেষজ্ঞদের সঙ্গে চীনা বিশেষজ্ঞ দলের বৈঠক

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV