কোয়ারেন্টাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

Share

কোয়ারেন্টাইনে গেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ড. তেদ্রোস আধানম ঘেব্রেয়েসুস। সম্প্রতি করোনা পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে আসায় তিনি সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন। খবর এবিসি নিউজের।

এক টুইট বার্তায় কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি স্বাস্থ্য সংস্থার পরিচালক নিজেই নিশ্চিত করেছেন। তবে তিনি জানিয়েছেন যে, বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে। তার দেহে করোনার কোনো লক্ষণ দেখা যায়নি বলেও উল্লেখ করেছেন তিনি।

তবে অতিরিক্ত সতর্কতা হিসেবে তিনি বাড়িতে থেকেই নিজের সব দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তেদ্রোস আধানম। করোনা মহামারির শুরু থেকেই এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে বিশ্বকে বার বার সতর্ক করে আসছেন তিনি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যান্য কর্মকর্তারা।

স্বাস্থ্য সংস্থার পরিচালক বলেন, স্বাস্থ্যগত সব বিধি-নিষেধ মেনে চলাটা আমাদের সবার জন্যই খুব জরুরি। এর মাধ্যমে আমরা কোভিড-১৯ সংক্রমণ, ভাইরাসের বিস্তার রোধ এবং স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করতে পারব।

করোনা মহামারি শুরুর পর থেকেই এই ভাইরাস নিয়ন্ত্রণ এবং ভ্যাকসিন আবিষ্কারে বিভিন্ন দেশের সরকার এবং বিজ্ঞানীদের সঙ্গে কাজ করে যাচ্ছেন তেদ্রোস আধানম।

এদিকে, শুরু থেকেই তার দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, করোনা মহামারি শুরুর পর প্রথমেই এ বিষয়ে সতর্ক হয়নি চীন। তাদের কারণেই পুরো বিশ্বকে করোনা মহামারির বিপর্যয় ভোগ করতে হচ্ছে। আর এক্ষেত্রে চীনের প্রতি কঠোর হতে পারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তবে এ ধরনের বরাবরই অস্বীকার করে আসছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা। করোনা মহামারি মোকাবিলায় সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তেদ্রোস আধানম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যান্য কর্মকর্তারা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

02 November 2020

কোয়ারেন্টাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV