Connect with us

স্বাস্থ্য সংবাদ

স্বপনের জরুরী অস্ত্রোপচার প্রয়োজন, চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়ান

॥ ই-হেলথ২৪ রিপোর্টার ॥  প্রিয় দেশবাসী, অসহায় স্বপন কুমার সরকারের (২৩) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে হার্টের জটিল সমস্যায় ভুগছে। তার হার্টে একটি ছিদ্র ধরা পড়েছে। নষ্ট হয়ে গেছে হার্টের একটি ভাল্ব। বর্তমানে সে রাজধানীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জরুরী ভিত্তিতে অপারেশন করানোর জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ জন্য প্রয়োজন প্রায় ৪ […]

Published

on

॥ ই-হেলথ২৪ রিপোর্টার ॥  প্রিয় দেশবাসী, অসহায় স্বপন কুমার সরকারের (২৩) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে হার্টের জটিল সমস্যায় ভুগছে। তার হার্টে একটি ছিদ্র ধরা পড়েছে। নষ্ট হয়ে গেছে হার্টের একটি ভাল্ব। বর্তমানে সে রাজধানীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জরুরী ভিত্তিতে অপারেশন করানোর জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ জন্য প্রয়োজন প্রায় ৪ লাখ টাকা। কিন্তু রোগীর পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামে তাদের বাড়ি। স্বপনের পিতা শচীন্দ্র নাথ সরকারের আর্থিক অবস্থা খুবই খারাপ।

এসএসসি পাস করার পর টাকার অভাবে লেখাপড়া করতে পারেনি স্বপন কুমার। মাতা-পিতাকে সহযোগিতা দিতে সে একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ নেয়। তাকে নিয়ে তার দরিদ্র মাতা-পিতার অনেক স্বপ্ন।

এমতাবস্থায়, অসহায় স্বপন কুমারের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার মাতা-পিতা। স্বপন কুমারের চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭৪৪৫৮৩০৮২।

আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-মালতি রানী, সোনালী ব্যাংক, গোবিন্দগঞ্জ শাখা, গাইবান্ধা, হিসাব নং ১৩১০৬।

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement
প্রধান খবর1 week ago

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না...

স্বাস্থ্য সংবাদ1 week ago

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক...

প্রধান খবর1 week ago

বিএমইউ শিশু বিভাগের চেয়ারম্যান ডা. মো. আতিয়ার রহমান

দীর্ঘ রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শিশু বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা....

Advertisement