নজরুল স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে চিকিৎসায় সাহায্যে হাত বাড়ান

Share

॥ ই-হেলথ২৪ রিপোর্টার ॥  প্রিয় দেশবাসী, রিক্সাচালক নুরু মিয়ার তিন বছরের ছেলে নজরুল ইসলামের জীবন বাঁচাতে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিন। দীর্ঘদিন জ্বরে আক্রান্ত থাকার পর এখন সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে।

বর্তমানে শিশুটি বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মিজানুর রহমানের চিকিৎসাধীন রয়েছে। জরুরী ভিত্তিতে চিকিৎসা করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। ৫/৬ লাখ টাকা হলে শিশুটি সুস্থ হয়ে উঠবে। কিন্তু রোগীর রিক্সাচালক বাবা এবং গৃহিণী মায়ের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

নরসিংদী জেলার রায়পুর থানায় নজরুলের বাবার বাড়ি। বাবা-মায়ের একমাত্র সন্তান সে। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। টাকার অভাবে তাঁর চিকিৎসা ব্যাহত হচ্ছে। ১৪ দিন হাসপাতালে থাকার পর বর্তমানে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। টাকা যোগাড় করে আবার হাসপাতালে আসার পরামর্শ দিয়েছে চিকিৎসক।

চিকিৎসার টাকা যোগাড় করতে গিয়ে অসহায় হয়ে পড়েছে তাঁর পরিবার। এমন অবস্থায় হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন নজরুলের বাবা।

ফুটফুটে শিশুটির চিকিৎসা ব্যয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন ০১৯১৭২৫১৯৭৪ নম্বরে।

আর অর্থ প্রেরণ করতে পারেন জামিলা খাতুন, জনতা ব্যাংক, বাশগাড়ি শাখা, রায়পুর, নরসিংদী। সঞ্চয়ী হিসাব নম্বর ৭৬৫৫।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

19 June 2012

নজরুল স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে চিকিৎসায় সাহায্যে হাত বাড়ান

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV