Share

পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় শুধু কিডনি চিকিৎসা প্রদান করা হয়, এমন হাসপাতাল কর্তৃক আমদানি করা হেমোডায়ালাইসিস মেশিন সংশ্লিষ্ট রাসায়নিকসমূহের ওপর মূল্য সংযোজন কর (মূসক) ও অগ্রিম মূল্য সংযোজন কর (এটিভি) মওকুফ করেছে সরকার। এতে কিডনি চিকিৎসার খরচ কিছুটা কমবে বলে সংশ্লিষ্টদের আশা।

৩০ জুন পর্যন্ত শর্ত সাপেক্ষে এ নিয়ম বলবৎ থাকবে বলে ২৬ এপ্রিল স্বাক্ষরিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক আদেশে বলা হয়েছে।

এতে বলা হয়, রেফারেল হাসপাতাল সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়ে ২০০৯ সাল থেকে চিকিৎসা যন্ত্রপাতি ও চিকিৎসা আমদানির ক্ষেত্রে সমুদয় আমদানি শুল্ক, মূসক ও সম্পূরক শুল্ক অব্যাহতি প্রদান করা হয়েছে। এছাড়া ২০১৮ সালের ৭ জুন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে হেমোডায়ালাইসার (আর্টিফিসিয়াল কিডনির) ওপর আমদানি পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করা হয়েছে।

একইসঙ্গে হেমোডায়ালাইসিস মেশিনগুলো গরিব রোগীদের চিকিৎসা সেবায় ব্যবহৃত হবে। এক্ষেত্রে কর অব্যাহতি প্রদান করলে গরিব রোগীরা কম খরচে সেবা গ্রহণ করতে পারবে।

এনবিআর জনস্বার্থকে গুরুত্ব দিয়ে মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এর ধারা ১৪ এর উপধারা (২) এ প্রদত্ত ক্ষমতা বলে, পিপিপির আওতায় শুধু কিডনি চিকিৎসা প্রদান করা হয়, এমন হাসপাতালের আমদানি করা হেমোডায়ালাইসিস মেশিন সংশ্লিষ্ট রাসায়নিকসমূহের ওপর ভ্যাট ও এটিভি শর্ত সাপেক্ষে আগামী ৩০ জুন পর্যন্ত মওকুফ করা হয়েছে।

শর্তগুলো হলো- হেমোডায়ালাইসিস মেশিন সংশ্লিষ্ট রাসায়নিকসমূহ দরিদ্র রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হবে এবং কোনো অবস্থাতেই বাণিজ্যিকভাবে ব্যবহার বা বিক্রয় বা হস্তান্তর করা যাবে না।

আমদানি করা পণ্য শূল্ক মূল্যায়ন (আমদানি পণ্যের মূল্য নির্ধারণ) বিধিমালা, ২০০০ এর আলোকে যথাযথ মূল্যে ও এইচএস কোডে শুল্কায়ন করতে হবে। শুল্কায়নের আগে পণ্যের স্পেসিফিকেশন ও ঘোষণার যথার্থতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। আমদানি নীতি আদেশ ২০১৫-১৮ অনুযায়ী, পণ্য আমদানির জন্য প্রযোজ্য শর্তাদি এ ক্ষেত্রে পরিপালনীয় হবে।

শুল্ক ভবনের কমিশনারের নিকট সংশ্লিষ্ট আমদানিকারক কর্তৃক ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এই মর্মে অঙ্গীকারনামা দাখিল করতে হবে যে, পিপিপির আওতায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কর্তৃক আমাদিন করা হেমোডায়ালাইসিস মেশিন সংশ্লিষ্ট রাসায়নিকসমূহ কোনো প্রকার হস্তান্তর, বিক্রয়, অন্যবিধ ব্যবহার, চুরি বা খোয়া গেলে আমদানিকারক কর্তৃক প্রযোজ্য শুল্ক করাদি পরিশোধে বাধ্য থাকবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

29 April 2019

কিডনি চিকিৎসায় খরচ কমছে!

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV