অ্যানথ্রাক্স নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে : প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস

Share

॥ ই-হেলথ২৪ রিপোর্ট ॥   বাংলাদেশে বর্তমানে কোথাও অ্যানথ্রাক্স রোগের তেমন কোনো প্রাদুর্ভাব নেই, এ রোগ নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

সম্প্রতি সিরাজগঞ্জের উল্লাপাড়া ও বেলকুচিতে ৩০ জনেরও বেশি লোকের দেহে অ্যানথ্রাক্স সংক্রমণের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী জানান, সিরাজগঞ্জের এ রোগের সংক্রমণ ঘটেছে ভারতীয় একটি গরু থেকে। অসুস্থ গরুটি জবাই করে মাংস বিক্রি করার ফলে জবাই, মাংস কাটা ও রান্নার সঙ্গে সংশ্লিষ্ট সবাই আক্রান্ত হয়েছেন।

মন্ত্রী বলেন, এ ঘটনার পর সরকার সীমান্তে পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে, যাতে কোনো পশুই পরীক্ষা বা পর্যবেক্ষণ না করে দেশে আসতে না পারে।
অন্যদিকে, বার্ড ফ্লু উপদ্রুত এলাকায় টিকা কার্যক্রম শুরুর প্রক্রিয়া চূড়ান্ত করতে সাত সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বার্ড ফ্লু রোধে গঠিত জাতীয় উপদেষ্টা কমিটির সভায় গত ৩ জুন রোববার এ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সাংবাদিকদের জানান, প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক (প্রশাসন) নেতৃত্বে গঠিত এই বিশেষজ্ঞ কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, খামারিদের দীর্ঘদিনের দাবির কারণে সরকার পরীক্ষামূলকভাবে খামারগুলোতে টিকা কার্যক্রম শুরুর পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে গঠিত কারিগরি কমিটির পরামর্শ অনুযায়ীই সাত সদস্যের বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে। কমিটির সুপারিশ ও প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় ও অধিদফতর উপদ্রুত এলাকার খামারগুলোতে টিকা কার্যক্রম শুরু করবে।

ভবিষ্যতে এ কার্যক্রম সারা দেশে শুরু করা হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি নির্ভর করবে জাতীয় উপদেষ্টা কমিটির সিদ্ধান্তের ওপর। প্রাথমিক পর্যায়ে সফল হলে বিষয়টি নিয়ে জাতীয় উপদেষ্টা কমিটিতে আলোচনা হবে।

সরকারের কাছে বার্ড ফ্লু আক্রান্ত হাঁস-মুরগির পরিসংখ্যান সম্পর্কে মন্ত্রী বলেন, কিছু কিছু প্রতিষ্ঠান সঠিকভাবে তথ্য সরকারের কাছে দিচ্ছে না। তারা কোনোভাবে এ রোগের আক্রমণ দেখলে আগেই হাঁস-মুরগি বিক্রি করে দেয়। ফলে তাদের তথ্য সরকার পায় না। তবে সরকার আক্রান্ত হাঁস-মুরগি নিধনের জন্য এ পর্যন্ত চার কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

05 June 2012

অ্যানথ্রাক্স নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে : প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV