মানহীন ওষুধ তৈরির অভিযোগ ১৪টি ওষুধ কোম্পানীর নিবন্ধন বাতিল : সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Share

মানহীন ওষুধ তৈরির অভিযোগ ১৪টি ওষুধ কোম্পানীর নিবন্ধন বাতিল : সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মানহীন ওষুধ তৈরির অভিযোগ ১৪টি ওষুধ কোম্পানীর নিবন্ধন বাতিল : সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
॥ ই-হেলথ২৪ রিপোর্ট ॥  মানহীন ওষুধ তৈরির অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৪টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করা হয়েছে। গত ৪ জুন সোমবার জাতীয় সংসদে সালমা ইসলামের জরুরি ও জনগুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণী নোটিশের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির এ তথ্য জানান।

ভেজাল ও নকল ওষুধ কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উত্থাপন করে নোটিশে সালমা ইসলাম বলেন, দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ কারখানা রয়েছে। সেই সঙ্গে প্রচুর নিম্নমানের ওষুধ প্রস্তুতকারী কারখানাও উৎপাদন চালিয়ে যাচ্ছে এবং অভ্যন্তরীণ বাজারে রমরমা ব্যবসা করছে।

প্রতিমন্ত্রী জানান, ভেজাল ও নিম্নমানের ওষুধ তৈরির অপতৎপরতা রোধে সরকার মোবাইল কোর্ট পরিচালনাসহ নানা পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন ওষুধ কোম্পানির এক হাজার ৬০০টিরও বেশি ওষুধের নমুনা সংগ্রহ করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। মানসম্পন্ন ওষুধ তৈরি না করায় ৬০-৬৫টি ওষুধ কোম্পানির মধ্যে ১৪টির নিবন্ধন ইতিমধ্যে বাতিল করা হয়েছে। বাকিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। মানসম্পন্ন ওষুধ তৈরি না করলে তাদের লাইসেন্সও বাতিল করা হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা...

Related Articles

ডাক্তারদের প্রেসক্রিপশন দুর্বোধ্য কেন হয়?

ডাক্তার বা চিকিৎসক পেশার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বস্ততা কিংবা নির্ভরতা। ফলে তাঁরা...

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ

বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার...

বিবাহিত পুরুষের বয়স বাড়ে ধীরে, মেয়েদের ব্যাপার আলাদা : গবেষণা

অবিবাহিতদের তুলনায় বিবাহিত পুরুষদের বয়স ধীরে বাড়ে, তবে একই প্রভাব নারীদের ক্ষেত্রে...

বায়োনিক কান কি বাস্তব

ককলিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে কৃত্রিম বা বায়োনিক কানের ধারণা বর্তমানে বাস্তব হয়ে উঠেছে।...

06 June 2012

মানহীন ওষুধ তৈরির অভিযোগ ১৪টি ওষুধ কোম্পানীর নিবন্ধন বাতিল : সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV