করোনাভাইরাস: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

Share

দেশের স্কুল-কলেজ, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল ১৭ মার্চ থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আগামী ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান, আজ বিকেলে এ সংক্রান্ত আদেশ জারি হবে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশ্বের অনেক দেশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিলেও বাংলাদেশ তেমন কোনো ঘোষণা আসেনি। সে সময় সরকার বলেছে, দেশে এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়নি। তেমন পরিস্থিতি তৈরি হলে এ বিষয়ে ব্যবস্থা নেবে।

তবে সরকারের এই আশ্বাসে আতঙ্ক কমেনি অভিভাবকদের। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের জন্য প্রতিদিনই অভিভাবকদের দাবির মুখে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা। অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দেন। আবার অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাস বন্ধের দাবিতে আন্দোলন করেন।

শুধু তাই নয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টেও রিট হয়েছে। রিটে দেশের বিমান, নৌ ও স্থলবন্দরগুলোও বন্ধে চাওয়া হয়েছে নির্দেশনা। অবশেষে সরকারের তরফ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের এ ঘোষণা আসলো।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাদের ক্যারিয়ার (বাহক) অবস্থা...

১ জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১...

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

16 March 2020

করোনাভাইরাস: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV