Home স্বাস্থ্য সংবাদ তাজকুরুনা হার্টের জাটল সমস্যায় ভুগছে, সাহায্যের হাত বাড়ান
স্বাস্থ্য সংবাদ

তাজকুরুনা হার্টের জাটল সমস্যায় ভুগছে, সাহায্যের হাত বাড়ান

Share
Share

॥ ই-হেলথ২৪ রিপোর্টার ॥  প্রিয় দেশবাসী, চার বছরের শিশু তাজকুরুনা খাতুনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে হার্টের জটিল সমস্যায় ভুগছে। তার হার্টের ভাল্ব নষ্ট হওয়ার পথে।

বর্তমানে সে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. হরিপদ সরকারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ জন্য প্রয়োজন প্রায় ৩ লাখ টাকা। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

গাইবান্ধা সদর উপজেলার হাট দাড়িয়াপুর গ্রামে তাদের বাড়ি। শিশুটির পিতা জামাল উদ্দিন পাগল্যার আর্থিক অবস্থা খুবই খারাপ। তিনি একজন প্রান্তিক কৃষক। এক টুকরো জমির ফসল দিয়ে চলে তার সংসার। শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে।

এমতাবস্থায়, শিশু তাজকুরুনা খাতুনের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা।

একটি ফুটফুটে শিশুর চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭৫২২০৭৮৫১ ও ০১৯৩৫৪৫০৬৫১।

আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-আব্দুল জলিল উদ্দিন পাগলা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, দাড়িয়াপুর শাখা, গাইবান্ধা, হিসাব নং ৬৬১৮।

Share

Don't Miss

রোগীর মন জয় করাই নার্সদের প্রথম দায়িত্ব : বিএমইউ উপাচার্য

রোগীর আস্থা অর্জন ও অসন্তুষ্টি দূর করাই একজন নার্সের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো....

মেডিসিন-ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতির আহ্বান

দেশে প্রতিবছর স্ট্রোক, হার্ট অ্যাটাক, পক্ষাঘাতগ্রস্ততা এবং শারীরিক প্রতিবন্ধকতায় বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে শুধু হাসপাতালে ওষুধনির্ভর চিকিৎসা গ্রহণের পরও এসব রোগী অনেক...

Related Articles

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিসিএস হেলথ ফোরাম নেতাদের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মঙ্গলবার থেকে সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ

মঙ্গলবার (১০ মার্চ) থেকে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত...

‘নাগরিকদের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালু করা হবে’

দেশের জনগনের জন্য ডিজিটাল স্বাস্থ্য (ই-হেলথ) কার্ড চালু করা হবে। বিশেষভাবে স্থানীয়...

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এফ...