Share

০৬ মাস বয়সী শিশু, ডায়্যাপার ঢাকা স্থানে র‌্যাশ দেখা দেওয়াতে নিয়ে আসা। শিশুর জ্বর, বমি, সর্দি-কাশ, ডায়রিয়া এ ধরনের কোনো উপসর্গ নেই। ১ সপ্তাহ পূর্বে তীব্র ডায়রিয়ায় ভুগে ইমার্জেন্সিতে দেখানো হয়েছিল, বর্তমানে তা সেরে গেছে। শিশুকে পরীক্ষা করে দেখা যায় শিশুর পাছা, পেটের নিম্নভাগ, যৌনাঙ্গ জুড়ে লালচে চোপ চোপ র‌্যাশ। তবে দুই উরুর ভাঁজে তেমন কোনো দাগ নেই। অন্যান্য শারীরিক পরীক্ষা স্বাভাবিক।

রোগ তথ্য

ড্যারাপার ডারমাইটিস শিশুর প্রথম বছরে দেখা যাওয়া ত্বকের অন্যতম অসুখ। প্রথম কয়েক মাস বয়সে বা ৯-১২ মাস বয়সের দিকে অধিক হারে দেখা যায়। ড্যায়াপার পরানোর কারণে শিশুর মূত্র ও মল একসাথে মিশে গেলে ত্বকের সে স্থানে প্রতিক্রিয়া হয় এবং মলদ্ধার- যৌনাঙ্গ ঘিরে র‌্যাশ তৈরি হয়। এরি মাঝে সময়ে সময়ে আন্ত্রিক অসুখ, এন্টিবায়োটিক ঔষধ খাওয়ানো বা মুখে ঘা দেখা দেওয়ার ইতিহাস মেলে।

ব্যবস্থাপনা

* ডায়্যাপার ব্যবহৃত স্থানের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, শুকনো রাখা

* শিশুর মল যেন আলতোভাবে জল বা জল ও অল্প ক্ষার যুক্ত সাবান দিয়ে পরিষ্কার করা হয়। ঐ স্থান বেশি ঘষাঘষি করা হলে বা ক্ষার সাবান ব্যবহার করা হলে তা আরো বেশি দগদগে হয়ে যায়।

* রাতে ঘুমানোর সময় ডায়্যাপার না পরানো।

*চিকিৎসকের পরামর্শমতো অয়েন্টমেন্ট বা ক্রিম এর ব্যবহার, প্রয়োজনে এন্টিফানগ্যাল ক্রিম ব্যবহার করা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

26 January 2020

শিশুর ডায়্যাপার র‌্যাশ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV