স্বাস্থ্য সংবাদ

ঝুঁকিপূর্ণ ‘ফিটনেস অবসেশন’ তৈরি করছে ইনস্টাগ্রাম

Share
Share

ফেসবুকে ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম এখন মূলত সেলিব্রেটিদের প্লাটফর্মে পরিণত হয়েছে। অথবা সেলিব্রেটি হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে এখানে যোগ দেন অনেকে। অ্যাপটিতে ইদানীং ‘শরীর প্রদর্শন’ বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এখানে আকর্ষণের মূলে নারী বা পুরুষের মেদহীন শরীর। সেই সঙ্গে ফিটনেস বিষয়ক নানা টিপস লুফে নিচ্ছে তরুণরা।

ফিটনেস সম্পর্কিত কনটেন্টে জনপ্রিয়তার বুঝা যায় #ফিটসপাইরেশন (#fitspiration) হ্যাশট্যাগটির ব্যবহার দেখলেই। ইনস্টাগ্রামে এটি এ পর্যন্ত ব্যবহৃত হয়েছে প্রায় ১ কোটি ৭৯ লাখ বার। আর ফিটনেস নিয়ে যারা উৎসাহ দেন, নানা টিপস দেন এমন সেলিব্রেটির প্রত্যেকের গড় ফলোয়ার ১ কোটি ৩০ লাখ।

বিশেষজ্ঞরা বলছেন, সমাজে এই শরীর প্রদর্শণের ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই রয়েছে। ইাতবাচক দিক হলো সবাই স্বাস্থ্য সচেতন হচ্ছে। তবে এতে শরীরচর্চা অনেকের বাতিকে পরিণত হচ্ছে। ইনস্টাগ্রামে ঝড় তোলা মেদহীন পেশীবহুল দেহ অথবা বিশেষ করে মেয়েদের স্লিম ফিগারের একটা ছবির জন্য কম কাঠ খড় পোড়াতে হয় না! এর ফলাফল শেষ পর্যন্ত ‘অরথোরেক্সিয়া নার্ভোসা’ নামক শারীরিক ও মানসিক বিকারে পর্যবসিত হয়।

‘অরথোরেক্সিয়া নার্ভোসা’ হলো আহারে অনীহা। খুব বেছে বেছে পুষ্টিকর খাবার খাওয়া, তাও অনেক কম পরিমাণে এবং অতিরিক্ত শরীরচর্চা করাই এই সমস্যার লক্ষণ। একে হালকাভাবে নেয়ার উপায় নেই। কেননা অরথোরেক্সিয়া শরীরের জন্য একটি ক্ষতিকর অবস্থা। অপুষ্টির প্রভাবে ভবিষ্যতে নানা শারীরিক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। শুধু তাই নয় অরথোরেক্সিয়ায় ক্ষতিগ্রস্ত হয় মানসিক স্বাস্থ্যও। এ ধরনের সমস্যাক্রান্ত ব্যক্তিদের মধ্যে যে কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করতে দেখা যায়। তারা স্বাভাবিক জীবনযাপন থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে। আর একবার ক্ষুধামান্দ্য সমস্যা দেখা দিলে এটি নিরাময় করা বেশ কঠিন।

লন্ডনের গ্লোবাল ইউনিভার্সিটির একটি গবেষণা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি কলেজ, লন্ডনের ( ইউসিএল) বিজ্ঞানীরা ২০১৭ সালে এ নিয়ে একটি গবেষণা করেছিলেন। তারা দেখান, ইনস্টাগ্রামে জনপ্রিয়তার নেশাই অরথোরেক্সিয়া বিস্তারের অন্যতম কারণ। এই গবেষণাটি পরিচালনা করা হয় তাদের ওপরই যারা ইনস্টাগ্রামে নিয়মিত ‘স্বাস্থ্যকর’ খাবারের ছবি প্রকাশ করে থাকেন। গবেষণায় দেখা যায়, এদের অনুসরীদের ওপর আহার অনীহা জেঁকে বসে। ফলোয়াররা পরামর্শ অনুয়ায়ী খাওয়া কমিয়ে দেয়। কেবল ‘পুষ্টিকর’ খাবার খায় যেমন শাক সবজি, সালাদ, ডেটক্স ইত্যাদি। এতে যে অন্যান্য প্রয়োজনীয় খাদ্য উপাদানের ঘাটতি তৈরি হচ্ছে তা তাদের বুঝতে অনেক দেরি যায়।

কানাডীয় ইনস্টাগ্রাম তারকা জেন ব্রেট এমন অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন । সম্প্রতি তিনি তার আহার অনীহা থেকে মুক্তির আদ্যন্ত বর্ণনা করেছেন। তারও অনুসারীর সংখ্যা ৪ লাখ ৫০ হাজার । তিনি স্থানীয় ‘আইজি ফিটনেস কমিউনিটি’ তে যোগ দেয়ার পর দেখেন, সেখানেও অনেকেই তার মতো সমস্যায় ভুগছেন। তিনি টুইটারে লেখেন, ‘ফিটনেস মানে সারাদিন শরীরচর্চা আর লেটুস পাতা খাওয়া নয়!’

দেখা যায়, ইনস্টাগ্রামে অনেকে ফিটনেসের উন্নতির ক্রম অনুযায়ী ছবি পোস্ট করেন। যেমন, এক সপ্তাহে ১০ কেজি ওজন কমানোর পূর্বে ও পরের ছবি। এর জন্য তারা কী কী করেছেন সেসবও উল্লেখ। এ ধরনের ছবি ও বর্ণনা ফলোয়ারদের খুব সহজে প্রভাবিত ও উৎসাহিত করে। এগুলোকে স্বাস্থ্যকর অভ্যাস ভেবে ভুল করেন তারা। আর নিজের অজান্তেই এক সময় অরথোরেক্সিয়া নার্ভোসায় আক্রান্ত হয়ে পড়েন। পুষ্টি বিশানদরা বলেন, শরীর সুস্থ রাখতে পরিমিত পুষ্টিকর খাদ্য গ্রহণ ও নিয়মিত শরীরচর্চার কোনো বিকল্প নেই। সূত্র: বিবিসি

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

১৩ জানুয়ারি ২০২০

ঝুঁকিপূর্ণ ‘ফিটনেস অবসেশন’ তৈরি করছে ইনস্টাগ্রাম

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV