প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

শরীরে ব্যাকটেরিয়া ঢুকিয়ে মারা যাচ্ছে কোলন ক্যানসারের কোষ

Share

শরীরে ব্যাকটেরিয়া ঢুকিয়ে কোলন ক্যানসার সারানোর উপায়ের কথা বললেন ভারতীয় বিজ্ঞানীরা। তারা ব্যাকটেরিয়া ঢুকিয়ে শরীরের প্রতিরোধী ব্যবস্থাকে সক্রিয় করে তোলার পথ দেখিয়েছেন। সেই প্রতিরোধী ব্যবস্থাই মেরে ফেলতে পারছে ক্যানসারে আক্রান্ত কোষগুলো এবং শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ছে না।

‘ইন্ডিয়ান ইনস্টিটউট অব সায়েন্স এড়ুকেশন অ্যান্ড রিসার্চের (আইসার)’ তিরুপতি শাখার ১৫ জন বিজ্ঞানীর একটি দল উদ্ভাবন করেছেন কোলন ক্যানসার সারানোর অভিনব পদ্ধতি। যার নাম- ‘প্রোবায়োটিক থেরাপি’। আমেরিকার বস্টনে সম্প্রতি ‘ইন্টারন্যাশনাল জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারড মেশিন (আইজেম) গ্লোবাল কম্পিটিশন’-এ স্বর্ণপদক জিতেছে এই আবিষ্কার।

প্রতি বছর বিশ্বে কোলন ক্যানসারে মৃত্যু হয় গড়ে প্রায় ৬ লাখ মানুষের। ক্যানসারে মোট মৃত্যুর ৮ শতাংশের জন্যই দায়ী কোলন ক্যানসার। ভারতে বছরে প্রতি এক লাখ মানুষের মধ্যে সাড়ে চারজন পুরুষ আক্রান্ত হন কোলন ক্যানসারে।

অন্যতম গবেষক ভবেশ কুমার ত্রিপাঠি বলেছেন, ‘বিশেষ একটি ব্যাকটেরিয়ার সঙ্গে ল্যাকটেট জাতীয় একটি রাসায়নিক যৌগকে শরীরে ঢুকিয়ে দেহের প্রতিরোধী ব্যবস্থাকে সক্রিয় করে তুলতে পেরেছি আমরা। সেই প্রতিরোধী ব্যবস্থাই ক্যানসারে আক্রান্ত কোষগুলোকে মেরে ফেলছে। তাদের দেহের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তেও দিচ্ছে না।’

‘প্রোবায়োটিক থেরাপি’ কী?

গবেষক দলের সদস্য মেঘা মারিয়া জ্যাকবের কথায়, ‘সব ধরনের ক্যানসারে আক্রান্ত কোষের মতো কোলন ক্যানসারে আক্রান্ত কোষগুলোকেও আলাদাভাবে চেনা যায়। এগুলোকে বলা হয় ‘স্পেশাল মার্কার’। আমরা এমন ব্যাকটেরিয়া বেছেছি, যা কোলন ক্যানসারে আক্রান্ত কোষের স্পেশাল মার্কার চিনতে পারে। আর সেই কোষগুলো যাতে দেহের অন্য অংশে ছড়িয়ে না পড়তে পারে, সেজন্য তাদের বেঁধে ফেলতে পারে। এটাকেই বলা হয় ‘প্রোবায়োটিক থেরাপি।’

ক্যানসার কোষগুলোতে ল্যাকটেট থাকে অত্যন্ত বেশি পরিমাণে। তাই যে ব্যাকটেরিয়াকে শরীরে ঢুকিয়েছেন গবেষকরা, তারও শরীরে পুরে দেয়া হয়েছে ল্যাকটেট, প্রচুর পরিমাণে। ল্যাকটেট দেখে ক্যানসার কোষগুলো আকৃষ্ট হতেই ব্যাকটেরিয়ার শরীর থেকে বেরিয়ে আসে একটি রাসায়নিক যৌগ। যার জন্য সক্রিয় হয়ে ওঠে দেহের প্রতিরোধী ব্যবস্থা। তারপর সেই প্রতিরোধী ব্যবস্থাই মেরে ফেলে কোলন ক্যানসারে আক্রান্ত কোষগুলোকে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

12 November 2019

শরীরে ব্যাকটেরিয়া ঢুকিয়ে মারা যাচ্ছে কোলন ক্যানসারের কোষ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV