অনেক রোগ থেকে রক্ষা করে জিরা

Share

গুণসম্পন্ন মশলার মধ্যে জিরা অন্যতম। এশিয়ার পাশাপাশি ইউরোপেও বিশেষ করে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের রান্নাতেও জিরা দেওয়া হয়। তবে কয়েক হাজার বছর আগে প্রাচীন পারস্য, ব্যাবিলন এবং মিশরীয় সভ্যতায় জিরা খাওয়ার প্রচলন ছিল। শুধু রান্নাতেই নয়, এই জিরা অনেক রোগ থেকে দেয় সুরক্ষা। এজন্য আয়ুর্বেদিক চিকিৎসায়ও এটি ব্যবহৃত হয়ে আসছে বহুকাল থেকে।

জিরার দানা প্রাকৃতিকভাবে লোহার উৎস। এক চামচ জিরারগুঁড়ায় আছে ১.৪ মিলিগ্রাম লোহা বা আয়রন। আধুনিক গবেষণা বলছে, শরীরের ক্ষতিকারক ট্রাইগ্লিসারইড নিয়ন্ত্রিত থাকে জিরার প্রভাবে। বহুদিন ধরেই জিরা ব্যবহার হয়ে আসছে হজমের সহায়ক হিসেবে। জিরার প্রভাবে বাড়ে হজমে সহায়ক উৎসেচকের ক্ষরণ। ফলে হজমের প্রক্রিয়া দ্রুত হয়। তাছাড়া জিরার জন্য যকৃৎ বা লিভার থেকে পিত্ত বা বাইল ক্ষরণ বাড়ে। এই পিত্তও সাহায্য করে পরিপাক ক্রিয়ায়।

সরাসরি জিরা সেবনের পাশাপাশি জিরা ভেজানো পানির উপযোগিতার কথাও বলা হয়েছে আয়ুর্বেদে। রাতে এক কাপ পানিতে ভিজিয়ে রাখুন অর্ধেক চামচ জিরা। সকালে উঠে খালি পেটে পান করুন। অনেকে গোটা জিরা ফুটিয়েও মিশ্রণ বানান। তারপর ওই উষ্ণ পানি পান করুন। জিরা মিশ্রিত পানি পান করার গুণাগুণ অনেক।

আসুন দেখে নেই এই মিশ্রণ পান করার ভাল দিক কী কী…

• হজম প্রক্রিয়া এবং পাকস্থলীর স্বাস্থ্যের জন্য সহায়ক

• বাড়তি মেদ ঝরিয়ে ওজন কমাতে সাহায্য করে।

• অন্তঃসত্ত্বা অবস্থায় হজমের সমস্যা কমাতে সাহায্য করে। মাতৃদুগ্ধের পরিমাণ বাড়ায় এই জিরা পানি।

• রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

• ডায়াবেটিক রোগীদের জন্যও উপকারী।

• নিয়্ন্ত্রণে রাখে উচ্চরক্তচাপ।

• ভাল রাখে লিভারের স্বাস্থ্য।

• রক্তাল্পতা দূর করে কর্মক্ষমতা বাড়ায়।

• চুলের উজ্জ্বলতা বজায় রাখে।

• বয়সের ছাপ পড়তে দেয় না এবং ব্রণ দূর করে ত্বকের চাকচিক্য ধরে রাখে জিরা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

11 November 2019

অনেক রোগ থেকে রক্ষা করে জিরা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV