প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

এশিয়ার বৃহত্তম আইসিইউ এখন জাতীয় হৃদরোগ হাসপাতালে

Share

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নতুন সাতটি অপারেশন থিয়েটার (ওটি) উদ্বোধন করা হয়েছে, আরও চারটি তৈরি হচ্ছে। পাশাপাশি, আরও ৩৮টি আইসিআই বেড স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে এশিয়ার মধ্যে এখন এই হাসপাতালের আইসিইউ কমপ্লেক্সই সবচেয়ে বড়।

মঙ্গলবার (২২ অক্টোবর) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সম্প্রসারিত আধুনিক কার্ডিয়াক আইসিইউ ওঅপারেশন থিয়েটার কমপ্লেক্সের উদ্বোধন, ফলক উন্মোচন এবং পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, দেশের কেউ সার্জারির অভাবে মারা যাক, তা আমরা চাই না। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ধীরে ধীরে সেদিকেই যাচ্ছি। এর মাধ্যমে মানুষ চিকিৎসা সেবা আরও বেশি পাবে। বিশেষ করে, বাইপাস সার্জারি। এখন বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বাইপাস সার্জারি হয়ে থাকে। এখানেও চালু হয়েছে। নতুন ওটি যোগ হওয়ায় এই সার্জারি আরও বাড়বে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই হাসপাতালে বাইপাস সার্জারি করতে পারবেন পাঁচশ’ রোগী। এছাড়া, এখানে অন্য সার্জারির টার্গেট সাড়ে তিন হাজার। হাসপাতালে শিশুদের জন্য ১৮টি পেড্রিয়াটিক আইসিইউ রয়েছে। এখানকার সব ওটি ও যন্ত্রপাতি অত্যাধুনিক। এখানে কার্ডিয়াক সার্জন, নার্সরা ভালো কাজ করছেন।

তিনি বলেন, ওটি ও যন্ত্রপাতি ঘুরে ঘুরে দেখলাম। ইতোমধ্যে সার্জারি শুরু হয়ে গেছে। রোগ বৃদ্ধি পাচ্ছে, আমাদের চিকিৎসা ব্যবস্থাও এগিয়ে নেওয়া হচ্ছে। প্রতিরক্ষামূলক চিকিৎসার দিকেও নজর দিতে হচ্ছে। হার্টের রোগ, ডায়াবেটিস যেন না হয়, সেজন্য সবাইকে সচেতন হতে হবে।

এর আগে পরিদর্শনকালে রোগীদের খোঁজখবর নেন মন্ত্রী জাহিদ মালেক। তিনি সম্প্রসারণ কাজ, নির্মাণাধীন নতুন ৫০টি কেবিন ব্লক, হাসপাতালের দক্ষিণ পাশে পরিত্যক্ত জায়গা সংস্কার করে নতুন সড়ক নির্মাণ, নির্মাণাধীন ক্যাথল্যাব কমপ্লেক্স, হেল্পডেস্ক পরিদর্শন করেন।

এসময় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও অধ্যাপক ডা. আফজালুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালকে আন্তর্জাতিক মানের হাসপাতাল হিসেবে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ চলছে। এতে সাতটি কার্ডিয়াক অপারেশন থিয়েটার ও ৫০টি আধুনিক আইসিইউ বেড বৃদ্ধি পেয়েছে। এটি বর্তমানে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় কার্ডিয়াক আইসিইউ। কার্ডিয়াক অপারেশন থিয়েটার ও আইসিইউ বেড বৃদ্ধি পাওয়ায় হৃদরোগীদের চিকিৎসা সেবার মান বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, প্রচলিত মানসম্মত হৃদরোগ সেবার পাশাপাশি বুকের পাজর না কেটে ছোট ছিদ্রের সাহায্যে কার্ডিয়াক অপারেশনের (এমআইসিএস) মতো অত্যাধুনিক পদ্ধতির অপারেশন শুরু হয়েছে। গত ৩০ জুলাই থেকে দেশে প্রথমবারের মতো কনট্রাস্ট ব্যবহার না করে জটিল কিডনী রোগীদের হৃদরোগ চিকিৎসায় জিরো কনট্রাস্ট এনজিওপ্লাস্টি পদ্ধতির ব্যবহারও শুরু হয়েছে। এছাড়া, এই হাসপাতালে সর্বাধুনিক থ্রিডি ম্যাপিং প্রযুক্তি ব্যবহার করে জটিল অ্যারিদমিয়া রোগীদেরও চিকিৎসা করা হচ্ছে নামমাত্র মূল্যে।

এসময় মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামসহ হাসপাতালটির অন্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

22 October 2019

এশিয়ার বৃহত্তম আইসিইউ এখন জাতীয় হৃদরোগ হাসপাতালে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV