কুড়িগ্রামে সোয়াইন ফ্লুর প্রকোপ, আক্রান্ত ১৪

Share

॥ নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম সদর হাসপাতালের নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ জন শিক্ষার্থী সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। তাঁদের দেহে সোয়াইন ফ্লু ভাইরাস (এইচ-১এন-১) শনাক্ত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
কুড়িগ্রাম সিভিল সার্জন রিয়াজুল ইসলাম গতকাল বুধবার সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় নার্সিং ইনস্টিটিউটের শ্রেণীকক্ষকে হাসপাতালের অস্থায়ী ওয়ার্ড বানিয়ে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্ত শিক্ষার্থীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। সিভিল সার্জন দাবি করেন, সবাই এখন সুস্থ আছে।

এদিকে ২০০৯ সালের পর নতুন করে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ায় মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। সদর হাসপাতালের রোগী, নার্স, কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে অস্থিরতা দেখা গেছে। তবে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেছেন, উদ্বিগ্ন বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা মৌসুমি ফ্লুর মতোই। এর চিকিৎসা আছে।

হাসপাতাল সূত্র জানায়, ১০ এপ্রিল রাত থেকে নার্সিং ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীদের মধ্যে জ্বর, মাথাব্যথা, কাশি, বমি, গলাব্যথা ও পেটের পীড়া দেখা দেয়। এক দিনের মধ্যে ৫৩ জন আক্রান্ত হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কুড়িগ্রাম সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নিয়ে তিন সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়। কিন্তু চিকিৎসকদের কাছে রোগটি অজ্ঞাত হওয়ায় সিভিল সার্জনের কার্যালয় থেকে আইইডিসিআরকে ঘটনা জানানো হয়।
রোগটি সম্পর্কে জানতে আইইডিসিআর ১২ এপ্রিল ছয় সদস্যের একটি অনুসন্ধান দল কুড়িগ্রাম পাঠায়। অনুসন্ধান দলের সদস্য এসে আক্রান্ত রোগীদের কফ, মুখের লালা, নাকের সর্দি, রক্তের নমুনা ঢাকায় নিয়ে যান। সেসব নমুনা পরীক্ষা করে আইইডিসিআর বলছে, ১৪ জন সোয়াইন ফ্লু ভাইরাসে (এইচ-১এন-১) আক্রান্ত।
গতকাল নার্সিং ইনস্টিটিউটে গিয়ে দেখা যায় একটি কক্ষে আক্রান্ত শিক্ষার্থীদের রাখা হয়েছে। নার্স প্রশিক্ষক শান্তি রানী জানান, ইনস্টিটিউটে শিক্ষার্থী নার্সের সংখ্যা ৯১ জন। এর মধ্যে ৮৯ জন আবাসিক। ১৯টি কক্ষে ৩৮ জন থাকার কথা। আবাসনসংকটের কারণে গাদাগাদি করে থাকতে হয়। কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নজরুল ইসলাম বলেন, হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। একসঙ্গে অনেকের সর্দি-কাশি হলে তাঁদের ওপর নজর রাখা হবে। বর্তমান পরিস্থিতিতে প্রশিক্ষণার্থী নার্সদের ক্লাস, পরীক্ষা ও হাসপাতালের কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

কুড়িগ্রাম ডেপুটি সিভিল সার্জন লোকমান হাকিম বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণ করতে আক্রান্ত ১৪ জনকে একটি কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, স্বাস্থ্য সচেতন হলে আক্রান্ত হওয়ার আশঙ্কা নেই।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

19 April 2012

কুড়িগ্রামে সোয়াইন ফ্লুর প্রকোপ, আক্রান্ত ১৪

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV