সাধারণ রোগীর মতোই চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

Share

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে একজন সাধারণ রোগীর মতোই চোখের চিকিৎসা নিয়েছেন।

প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার সকাল আটটায় এই হাসপাতালে যান এবং সাধারণ রোগীর মতো বহির্বিভাগ থেকে ১০ টাকা মূল্যমানের টিকিট কেটে চিকিৎসাসেবা গ্রহণ করেন। তাঁর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এ তথ্য জানান।

এর আগেও প্রধানমন্ত্রী এই হাসপাতাল থেকে একইভাবে চিকিৎসাসেবা গ্রহণ করেছিলেন বলে তাঁর প্রেস সচিব জানান।

ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী চিকিৎসাসেবা গ্রহণকালে হাসপাতালের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রীর শ্রবণশক্তির সঙ্গে চোখেরও ক্ষতি হয়েছিল। এরপর থেকেই দেশে-বিদেশে কয়েক দফায় তিনি চোখের চিকিৎসা করিয়েছেন।

এর আগে গত ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিয়েছিলেন।

এরপর লন্ডনে সরকারি সফরের সময় গত ৪ মে মরফিল্ড চক্ষু হাসপাতালে প্রধানমন্ত্রীর ডান চোখের ছানি অস্ত্রোপচার করা হয়। পরে ২৭ মে ধানমন্ডিতে ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হকের কাছে অস্ত্রোপচার পরবর্তী চিকিৎসা নিয়েছিলেন তিনি। জুলাই মাসে প্রধানমন্ত্রী আবারও লন্ডনে সরকারি সফরে যান। এবার সফরে থাকাকালীন ২২ জুলাই তার বাম চোখের ছানি অস্ত্রোপচার করা হয়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

29 August 2019

সাধারণ রোগীর মতোই চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV