স্বাস্থ্য সংবাদ

রাজধানীতে সম্প্রীতি বাংলাদেশের ডেঙ্গু সচেতনতায় কর্মসূচি

Share
Share

সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে ডেঙ্গুবিষয়ক একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘ডেঙ্গু সম্পর্কে নিজে সচেতন হোন, ঈদে বাড়ি গিয়ে অন্যদেরকেও সচেতন করুন, সবাই মিলে সুস্থ থাকুন’- স্লোগানে আয়োজিত ওই বুধবার (৭ আগস্ট) অনুষ্ঠিত হয়।

দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে অসংখ্য যাত্রীদের মাঝে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচিটি শুরু হয়। এ সময় সম্প্রীতি বাংলাদেশের কর্মসূচিতে ঢাকা সিটি কর্পোরেশনের পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মীরাও উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণের পাশাপাশি উপস্থিত সকল খালি বাসে মশা নিধনের স্প্রে প্রদান করেন। যাত্রীদের স্বাস্থ্যের ক্ষতির কথা চিন্তা করেই এক ঘন্টা পূর্বে খালি স্প্রে প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর মেয়র আতিকুল ইসলাম, সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, , শহীদ সোহরোওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক -অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এবং সাবেক তথ্য সচিব ও সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন প্রমূখ।

https://www.youtube.com/watch?v=-Ro0Ki37Za8

 

ঢাকা উত্তর মেয়র আতিকুল ইসলাম সম্প্রীতি বাংলাদেশ এর ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক এই কর্মসূচিটির ভূয়ষী প্রশংসা করেন। এসময় তিনি বলেন, ‘তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন।’

সংগঠনটির আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে চলা সম্প্রীতি বাংলাদেশ যেকোন সংকটে এদেশের মানুষের পাশে অতীতেও ছিলো, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একমত পোষণ করে বলেন, নিজে ডেঙ্গু সম্পর্কে সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন। সচেতনতার মাধ্যমেই ডেঙ্গু নির্মূল অনেকাংশে সম্ভব। ঈদে বাড়ি গিয়ে অন্যদের সচেতনতার ব্যাপারে তিনি অধিকতর গুরুত্ব আরোপ করেন।

অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া ঢাকার উত্তর-দক্ষিণ মেয়র মহোদয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সুদূর লন্ডন থেকে ডেঙ্গু নির্মূলের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এডিস মশা নির্মূল শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব না, প্রত্যেক নাগরিক এর দায়িত্ব। জনগণ সচেতনতার মাধ্যমেই ডেঙ্গু নির্মূল সম্ভব।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

মেডিকেল-ডেন্টালের সাবেক ছাত্রদলের নেতাদের ইফতার মাহফিল

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দেশসেবার সুযোগ লাভের শুকরিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ গণতন্ত্র...

চিকিৎসায় অবহেলা ও ভুল প্রতিবেদন: ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত

বিভিন্ন সময়ে চিকিৎসায় অবহেলায় ৪ জনের মৃত্যু ও একজনের ভুল প্রতিবেদন দিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন করার ঘটনায় ১০ চিকিৎসকের পূর্ণ রেজিস্ট্রেশন স্থগিত করেছে...

Related Articles

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি...

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

আরও চার শিশুর মৃত্যু ছড়িয়ে পড়েছে হাম * স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল *...

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...