প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

‘ডাক্তারদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই, তারা অনেক করছেন’

Share

‘আপনি একটু ভেতরে গিয়ে দেখুন। পা ফেলার জায়গা নেই। সবখানেই রোগী। বেশিরভাগই ডেঙ্গু আক্রান্ত। ডাক্তাররা দিনরাত চিকিৎসা দিচ্ছেন। নার্সরাও সেবা দিয়ে যাচ্ছেন। অনেক করছেন তারা। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।’

কথাগুলো বলছিলেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের বারান্দায় শুয়ে থাকা ডেঙ্গু রোগী আলমগীরের (২৮) চাচা বাবুল তালুকদার। পাশেই শুকনো মুখে ছেলের রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট নিয়ে বসেছিলেন পারুল বেগম।

ডাক্তাররা বলেছেন, রক্ত লাগতে পারে, তাই আগে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে। কিন্তু ডাক্তার না আসায় আলমগীরের রক্তের গ্রুপ কিংবা রক্ত লাগবে কি না, তা জানতে পারছেন না পারুল বেগম। তবুও ডাক্তার বা হাসপাতাল নিয়ে কোনো ক্ষোভ নেই তার।

তিনি বলেন, ‘সবাই তো মানুষ। এতো রোগী, এতো ভিড়। তবে তারা সবার কাছে এসে দুই মিনিট করে হলেও কথা বলার চেষ্টা করে যাচ্ছেন।’

সোহরাওয়ার্দী হাসপাতালে প্রবেশের পরই দেখা যায়, বারান্দার দুপাশে বিছানা করে রোগীর জায়গা দেয়া হয়েছে। যারা বিছানা পাননি তারা ফ্লোরেই অবস্থান নিয়েছেন।

ধামরাই থেকে আসা মো. পাপ্পু জানান, ডেঙ্গু ধরা পড়ায় ধামরাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলাম। অবস্থার অবনতি হলে আমাকে দ্রুত ঢাকায় পাঠায়। আমি এখানে বারান্দায় চিকিৎসা নিচ্ছি। তাতেও খুশি। কারণ, আমি এখন অনেকটা সুস্থ।

আমেনা বেগম নামে একজন বলেন, ‘আমি সন্তানকে নিয়ে তিনদিন এই হাসপাতালে পড়ে আছি। নানা ধরনের অসুবিধা আছে। কিন্তু সরকারি হাসপাতালে যেটুকু সুবিধা পাচ্ছি, তাতে আমি সন্তুষ্ট। কারণ সিট নেই, তবু তারা আমাদের ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন।’

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

06 August 2019

‘ডাক্তারদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই, তারা অনেক করছেন’

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV