নির্বাচিত

৭ বছরের শিশুর মুখে ৫২৬টি দাঁত!

Share
Share

সাত বছরের শিশুর মাড়ি কেটে বেরল ৫২৬টি দাঁত! দেখে তাজ্জব বনে গেলেন দন্ত চিকিত্সকরাও। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের সবিতা ডেন্টাল কলেজে।

বছর সাতেকের ছেলেটি দীর্ঘদিন ধরেই দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছিল। সমস্যা প্রথম ধরা পড়ে যখন ছেলেটির বয়স মাত্র তিন বছর। ডান দিকের নীচের মাড়ি ফুলে, সেখান থেকে ক্রমাগত রস গড়াত। তবে প্রথম দিকে বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি শিশুটির মা। কিন্তু বয়স যত বেড়েছে, ততই বেড়েছে সমস্যা। ছেলেকে নিয়ে শেষমেশ সবিতা ডেন্টাল কলেজে যান বাবা-মা। এক্স-রে করার পর তার রিপোর্ট দেখে তাজ্জব বনে গিয়েছেন দন্ত চিকিত্সকরাও। শিশুটির ডান দিকের নীচের মাড়িতে একটি থলির মতো অংশে গিজগিজ করছে দাঁত! এর পরই ওই শিশুর মাড়িতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিত্সকরা।

সবিতা ডেন্টাল কলেজের ‘ওরাল অ্যাণ্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি ডিপার্টমেন্ট’-এর অধ্যাপক পি সেন্থিলনাথান জানান, এটি একটি বিরল ঘটনা। চিকিত্সা বিজ্ঞানের পরিভাষায় একে ‘কমপাউন্ড কম্পোজিট অনডেন্টাম’ (compound composite ondontome) বলা হয়। সবিতা ডেন্টাল কলেজের চিকিত্সকদের দাবি, এ ধরনের অস্ত্রোপচার বিশ্বে এই প্রথমবার করা হল। কোনও একজন মানুষের এতগুলো দাঁত এর আগে অস্ত্রোপচার করে কখনও বের করা হয়নি।

প্রায় পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারের পর শিশুটির ডান দিকের মাড়ি কেটে সেখানে প্রায় ২০০ গ্রাম ওজনের একটি দাঁতের থলি পাওয়া যায়। এই থলি থেকে খুব ছোট ছোট মুক্তোর মতো ৫২৬টি দাঁত পাওয়া গিয়েছে! ডেন্টাল কলেজের ‘ওরাল অ্যাণ্ড ম্যাক্সিলোফেসিয়াল প্যাথোলজি’-এর প্রধান প্রতিভা রামানি জানান, অস্ত্রোপচারের পর তিনদিনের কড়া পর্যবেক্ষণে রাখার পর শিশুটি এখন সুস্থ আছে।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...