স্বাস্থ্য সংবাদ

‘ন্যাসভ্যাক’ হেপাটাইটিস বি চিকিৎসায় নতুন সম্ভাবনা দেখাচ্ছে

Share

‘২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস’। বিশ্ব হেপাটাইটিস দিবসে এবছরের প্রতিপাদ্য হচ্ছে ‘আসুন খুঁজি লক্ষ অজানা রোগীদের’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৭ জুলাই অন্যান্য বছরের মত এবছরও ফোরাম ফর দি স্টাডি অব দি লিভার বাংলাদেশ বিশ্ব হেপাটাইটিস দিবস ২০১৯ যথাযথ গুরুত্বসহকারে পালন করেছে। এই উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিকালে ফোরাম ফর দি স্টাডি অব দি লিভার বাংলাদেশ-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি।

এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, ভূ-রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ আলী শিকদার, সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন, শহীদ সোহরোওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া,
স্বাস্থ্য অধিদপ্তরের ডা. শ ম গোলাম কায়সার, ডিপিএম, এআরসি, হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা, আগরতলা, ইন্ডিয়ার সাধারণ সম্পাদক শ্রী দিবাকর দেবনাথ প্রমূখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)। বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন ডা. প্রদীপ ভৌমিক, সভাপতি, হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা, আগরতলা, ইন্ডিয়া।

উল্লেখ্য, হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার সভাপতি ডা. প্রদীপ ভৌমিককে ত্রিপুরা রাজ্যে হেপাটাইটিস নির্মূলে তার যুগান্তকারী সাফল্যের জন্য ফোরাম ফর দি স্টাডি অব দি লিভার বাংলাদেশ এর পক্ষ থেকে এফএসএলবি সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরাম ফর দি স্টাডি অব দি লিভার বাংলাদেশের চেয়ারম্যান শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. শেখ মোহাম্মদ নূর-ই-আলম (ডিউ), সহকারী অধ্যাপক, লিভার বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য বক্তারা হেপাটাইটিস বি’র নতুন ওষুধ ‘ন্যাসভ্যাক’ এর সাফল্য তুলে ধরেন। উল্লেখ্য, এদেশের গবেষকদের গবেষণার ফলাফললব্ধ হেপাটাইটিস বি’র নতুন ওষুধ ‘ন্যাসভ্যাক’ হেপাটাইটিস বি চিকিৎসায় নতুন সম্ভাবনা দেখাচ্ছে। ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে, আর এর কার্যকরিতাও অনেক বেশি। বিশেষ করে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত অনুযায়ী লিভার রোগ নিয়ন্ত্রণে ন্যাসভ্যাক সবচাইতে কার্যকর ওষুধ বলে প্রমাণিত হয়েছে। এরই মাঝে কিউবাসহ ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার একাধিক দেশে ওষুধটি বাজারজাত হচ্ছে। জাপানে বর্তমানে ন্যাসভ্যাকের ক্লিনিক্যাল ট্রায়াল অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তর ন্যাসভ্যাক-এর রেসিপি অনুমোদন করেছেন। আশা করা যায় সহসাই বাংলাদেশে ওষুধটির ব্যাবহার শুরু হবে। ন্যাসভ্যাক হচ্ছে বাংলাদেশে ডেভলপ করা প্রথম ওষুধ যা বাংলাদেশে রেজিষ্ট্রেশন পেয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর কল্যানে স্বাস্থ্যখাতের বিভিন্ন সাফল্য তুলে ধরেন, বিশেষ করে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের ভূয়সী প্রশংসা করেন। প্রধান অতিথি লিভার বিষয়ক সকল রোগ প্রতিরোধ ও নির্মূলের ক্ষেত্রে ফোরাম ফর দি স্টাডি অব দি লিভার বাংলাদেশ কে সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষ অতিথি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি তার বক্তব্যে ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলের আশা প্রকাশ করেন। তিনি বলেন, হেপাটাইটিস এর স্ক্রিনিং টেস্ট সবার করা উচিত। এছাড়া তিনি হেপাটাইটিস বি’র নতুন ওষুধ ‘ন্যাসভ্যাক’ কে বাংলাদেশে বাজারজাতকরণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন এবং আশা করেন, অচিরেই ন্যাসভ্যাক বাংলাদেশের হেপাটাইটিস বি আক্রান্ত রোগীরদের হাতে পৌঁছে যাবে।

হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার সভাপতি ডা. প্রদীপ ভৌমিক বলেন, ত্রিপুরার সাথে বাংলাদেশের আত্মার সম্পর্ক। হেপাটাইটিস রোগ ত্রিপুরা এবং বাংলাদেশে একই ভাবে ছড়িয়েছে। ২০০২ সাল থেকে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা হেপাটাইটিস বি প্রতিরোধে কাজ করে যাচ্ছে। ডা. প্রদীপ ফোরাম ফর দি স্টাডি অব দি লিভার বাংলাদেশ এর সাথে যুক্তভাবে কাজ করার আশা ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

28 July 2019

‘ন্যাসভ্যাক’ হেপাটাইটিস বি চিকিৎসায় নতুন সম্ভাবনা দেখাচ্ছে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV