স্বাস্থ্য সংবাদ

রাজধানীতে প্রতি ঘণ্টায় হাসপাতালে পাঁচ ডেঙ্গু রোগী

Share
Share

রাজধানীতে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। গত ১ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত মাত্র ছয় দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৭৪৬ জন। রাজধানীর বাইরেও ছড়িয়ে পড়ছে ভাইরাসজনিত ডেঙ্গু জ্বর।

রিয়াজ শিকদার নামে এক ব্যক্তি ৬ জুলাই শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হন। গতকাল ৭ জুলাই (রোববার) তাকে ওই হাসপাতাল থেকে রিলিজ দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইর্মাজেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার সোমবার বিকেলে (৮ জুলাই) এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

রাজধানীতে রোদ কিংবা বৃষ্টি দু’ধরনের আবহাওয়াতেই ভাইরাসজনিত রোগ ডেঙ্গুর বিস্তার ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার তাপমাত্রা বেশি থাকলে ডেঙ্গুবাহী এডিস মশার প্রজনন বেশি হচ্ছে আর বৃষ্টি হলে স্বচ্ছ পানিতে এডিস মশার বংশ বৃদ্ধির ঝুঁকি বাড়ছে। তাই জ্বর হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তারা।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মাসের গত সাতদিনে মোট ৯৭৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২১ জন।

সূত্র জানায়, বর্তমানে রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে মোট ৫৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৯ জন, মিটফোর্ড হাসপাতালে ২৪ জন, ঢাকা শিশু হাসপাতালে ৩৮ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৫৪ জন, হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ২৭ জন, বারডেম হাসপাতালে চারজন, রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঁচজন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন, বিজিবি হাসপাতালে ১৭ জন এবং অন্যান্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মোট ২১৬ জন ভর্তি রয়েছেন।

এদিকে ডেঙ্গু মশা নির্মূল ও প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন গত কয়েকদিন মাইকিং করছে। তারা বাড়িঘরের আশপাশ ও আঙ্গিনায় জমে থাকা স্বচ্ছ পানি অপসারণ করার পরামর্শ দিচ্ছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

০৮ জুলাই ২০১৯

রাজধানীতে প্রতি ঘণ্টায় হাসপাতালে পাঁচ ডেঙ্গু রোগী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV