নির্বাচিত

চোখের ওষুধ ব্যবহারে সতর্কতা

Share

ডাক্তারের পরামর্শ ব্যাতিত অনিয়মতান্ত্রিক ওষুধ ব্যবহার চোখের অন্ধত্বের কারণ হতে পারে? কিভাবে সর্তক হবেন:

 

০ প্রথমত রুগীকে জানতে হবে তার কি চোখের কোন ড্রপ এ এলার্জী আছে কিনা? পূর্বের এলার্জীর ইতিহাস থেকে সেই ড্রপের নাম ডাক্তারকে চিকিৎসা নেবার পূর্বেই জানানো প্রয়োজন।

 

০ শরীরে চোখের রোগ ব্যতিত অন্য কোন রোগ আছে কিনা (যেমন ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হৃদরোগ, হাঁপানী, বাতরোগ, ইত্যাদি) তা ডাক্তারকে জানানো প্রয়োজন।

 

০ চোখের চুলকানী বা এলার্জীর চিকিৎসা হিসেবে কখনো কখনো ডাক্তার স্বল্প সময়ের জন্যে স্টেরইড আইড্রপ ব্যবহার এর পরামর্শ দেন এবং রুগী অনেক আরামবোধ করেন। কিন্তু ডাক্তারের পরামর্শ ব্যাতিত রুগীরা এই ড্রপ মাসের পর মাস ব্যবহারের ফলে, চোখে ছানিরোগ এবং চাপ বেড়ে দিয়ে (গ্লুকোমা) চোখ অন্ধ হয়ে যেতে পারে। বাংলাদেশে বর্তমানে অনিয়ন্ত্রিত স্টেরইড ব্যবহার জনিত অন্ধত্বের হার দিন দিন বাড়ছে।

 

০ আমাদের মধ্যে চোখে সমস্যা হরেই ওষুধের দোকান হতে এন্টিবায়োটিক ড্রপ কিনে চোখে ব্যবহারের প্রবণতা রয়েছে। এতে চোখের রোগ প্রতিরোধ ক্ষমতা দিনদিন কমে যায় এবং ঘনঘন চোখে ইনফেকশন হতে পারে যা পরবর্তীতে ওষুধ প্রয়োগেও নিয়ন্ত্রণ করা যায় না।

 

০ যারা গ্লুকোমা রোগের জন্য চোখের ড্রপ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিছু সাবধানতা আবশ্যক। কারণ বিটাব্লকার জাতীয় চোখের ড্রপ যেমন টিমোলোল মেলিয়েট, হাঁপানী রোগীর শ্বাসকষ্ট বাড়িয়ে দেয় এবং হৃদরোগীদেরও অনেক মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে। সেই ক্ষেত্রে হাঁপানী, হৃদরোগীদের গ্লুকোমা রোগের চিকিৎসায় অন্যগ্রুপের ওষুধ ব্যবহার প্রয়োজন। এছাড়াও ওষুধ প্রয়োগের পর নেত্রনালীতে কিছুক্ষণ চাপ দিয়ে রাখলে ওষুধের পাশ্বপ্রতিক্রিয়া অনেকাংশে কম হয়।

 

০ যাদের এঙ্গেলক্লোজার গ্লুকোমা রয়েছে, কোন কারণে তাদের চোখে যদি হোমাট্টপিন বা এট্টপিন জাতীয় ওষুধ দেয়া হয়, সেক্ষেত্রে চোখে প্রচন্ড ব্যাথা হয়ে চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে।

 

০ যাদের চোখের ভেতর প্রদাহ বা ইউভাইটিস রয়েছে, সেইক্ষেত্রে পাইলোকারপিন এবং ল্যাটানোপ্রষ্ট জাতীয় ওষুধ ব্যবহার করা যায়না। এতে চোখের প্রদাহ বেড়ে যায়।

 

০ আঘাতের কারণে অথবা অন্য যে কোন কারণে যদি কর্ণিয়াতে ঘা হয়, সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ব্যতিত স্টেরইড ড্রপ ব্যবহার করলে কর্ণিয়া ঘা বেড়ে গিয়ে কর্ণিয়া ছিদ্র হয়ে যেতে পারে। এতে চোখ চিরতরে নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। এছাড়াও শুষ্ক চোখ, কর্ণিয়ার এব্রাশান, ভিটামিন এ এর অভাবজনিত রোগে স্টেরইড ব্যবহার করা ঠিক নয়।

০ ডা: শামস মোহাম্মদ নোমান চক্ষু বিশেষজ্ঞ, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র পাহাড়তলী, চট্টগ্রাম।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের...

Related Articles

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে এআই সমন্বিত গবেষণা কার্যক্রমের উদ্বোধন

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে “বাংলাদেশে...

রাজধানীতে ৫ দিনব্যাপী ঠোঁট-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্প। ‘নতুন...

কার্ডিয়াক স্টেন্টের দাম কমাল সরকার, নতুন মূল্যতালিকা প্রকাশ

সংশোধিত মূল্যতালিকায় দেখা গেছে, বহুল ব্যবহৃত কয়েক ধরনের স্টেন্টের দাম প্রায় ৩...

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

ঔষধ প্রশাসনের অনুমতি ছাড়া সাপ্লিমেন্ট পণ্য আমদানির এলসি না খোলার নির্দেশ

ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠানের সাপ্লিমেন্ট জাতীয় পণ্য আমদানির ক্ষেত্রে...

17 March 2012

চোখের ওষুধ ব্যবহারে সতর্কতা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV