বৈশাখীতে বৃষ্টির রমজানে স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘স্বাস্থ্যকথা’

Share

রমজানে স্বাস্থ্যবিষয়ক পরামর্শমূলক সরাসরি অনুষ্ঠান ‘স্বাস্থ্যকথা’ নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। ৪৬ পর্বের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের পর্দায়। ‘আপনার সুস্থ থাকার দায়িত্বটা আমাদেরকে দিন’- স্লোগান অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য বিষয়। এর লক্ষ্য মানুষকে স্বাস্থ্য সচেতন করা।

‘স্বাস্থ্যকথা’ অনুষ্ঠানের প্রতিটি পর্বে দেশবরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা অতিথি হয়ে আসেন। অনুষ্ঠানটির উপস্থাপিকা জান্নাতুল ফেরদৌস বৃষ্টি একজন মেডিকেল শিক্ষার্থী।

উপস্থাপিকা বৃষ্টির কথায়, ‘স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান সঞ্চালনার শুরুটা শখ থেকে। স্কুলজীবন থেকে জাতীয় পর্যায়ে আমি অনেক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি। কিন্তু এখনকার অনুভূতিটা অন্যরকম। এখন মনে হয়, এসব অনুষ্ঠান সঞ্চালনা আমার দায়িত্বের মধ্যে পড়ে। একজন চিকিৎসক হিসাবে স্বাস্থ্যসেবা দেয়ার পাশাপাশি দেশের মানুষকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করাও খুব বড় একটি কাজ।’

তিনি আরও বলেন, ‘অনুষ্ঠানগুলো যেহেতু সরাসরি সম্প্রচারিত হয়, তাই এখানে রোগীদের সমস্যাও সরাসরি শোনার সুযোগ হয় আমার। আমি যখন কোনো একটা বিশেষ রোগ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে আলোচনা করি, তখন টেলিভিশন সেটের সামনে লাখো মানুষ একসঙ্গে বিষয়টা সম্পর্কে জানতে ও সচেতন হতে পারেন। তাই ভবিষ্যতে আরও বেশি এ ধরনের অনুষ্ঠান সঞ্চালনা করার ইচ্ছা আছে।’

২০১০ সাল থেকে তিনি স্বাস্থ্যবিষয়ক নানা অনুষ্ঠান সঞ্চালনা করছেন। এ পর্যন্ত এটিএন বাংলা, দেশ টিভি, চ্যানেল নাইন, বাংলা টিভি, মোহনা টিভিসহ বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে স্বাস্থ্যবিষয়ক নানা অনুষ্ঠান সঞ্চালনা করছেন জান্নাতুল বৃষ্টি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

13 May 2019

বৈশাখীতে বৃষ্টির রমজানে স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘স্বাস্থ্যকথা’

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV