স্বাস্থ্য জিজ্ঞাসা/প্রশ্নোত্তর

ত্বক, যৌন, অ্যালার্জিবিষয়ক বিশেষজ্ঞের উত্তর

Share
Share

প্রশ্ন : আমার দীর্ঘদিন থেকে মুখের ত্বকে কালো দাগ। এতে আমি অসুন্দর হয়ে পড়েছি। মলম লাগিয়ে অবস্থার উন্নতি হয়নি। -মিসেস সালমা, বারিধারা, ঢাকা

উত্তর : আপনার রোগটি সম্ভবত মেছতা। আপনি কিছু সতর্কতা অবলম্বন করে চলবেন। যেমন- সূর্য রশ্মি ও রান্না ঘরের তাপ থেকে দূরে থাকবেন। কসমেটিকস ও পাউডার যথাসম্ভব কম ব্যবহার করবেন। কসমেটিকস চিকিৎসায় মেছতার আরোগ লাভ সম্ভব। এতে কোনো পার্শ্বক্রিয়া নেই।

প্রশ্ন : গত কয়েকবছর ধরে আমার মাথার চুল পড়ে গিয়ে টাক সৃষ্টি হয়েছে। মাথায় কি চুল গজানো সম্ভব? -রহিম, বিক্রমপুর

উত্তর : টাক মাথায় চুল গজানোর এখন অনেক আধুনিক চিকিৎসা রয়েছে। কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই পিআরপি’র মাধ্যমে চুল গজানো সম্ভব।

প্রশ্ন : আমি নব বিবাহিত। বয়স ৩১। আমি স্ত্রীর সঙ্গে মেলামেশায় ব্যর্থ হচ্ছি। আমার দ্রুত স্খলন হয়ে যাচ্ছে। আমি দুর্বলতা বোধ করছি। – রাকিব, কচুয়া, চাঁদপুর

উত্তর : আপনার সমস্যাটি মানসিক অথবা পুরুষত্বহীনতা। আপনার দেহের সেক্স-হরমোন এনালাইসিস প্রয়োজন। একজন যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। তিনি আপনার স্থায়ী চিকিৎসা দিতে সক্ষম হবেন।

প্রশ্ন : দীর্ঘদিন থেকে আমি সোরিয়াসিস রোগে ভুগছি। চিকিৎসা নিয়েও রোগ ভালো হচ্ছে না। -মো. সালমান খান, নওগাঁ, রাজশাহী

উত্তর : সোরিয়াসিস জটিল প্রদাহজনিত রোগ। পৃথিবীতে আজ অবধি এ রোগের কোনো স্থায়ী চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়নি। তবে রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে কিডনি রোগ সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত...

Related Articles

টাইফয়েড টিকা নিয়ে জরুরি ৫ প্রশ্ন ও উত্তর

দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। আগামী ১২ অক্টোবর...

কোন রোগের জন্য কোন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন?

ধরুন হঠাৎ পেট ব্যথায় কাবু হয়ে গেলেন, কিন্তু বুঝতে পারছেন না কোন...

কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন

ধরুন হঠাৎ পেট ব্যথায় কাবু হয়ে গেলেন, কিন্তু বুঝতে পারছেন না কোন...

গোসলের পর শরীর চুলকায় কেন? মুক্তির উপায় কী?

জিজ্ঞাসা: আমার বয়স ৩১ বছর। এক মাস আগে থেকে গোসলের পর আমার...

স্বাস্থ্য জিজ্ঞাসা : আপনার প্রশ্ন, চিকিৎসকের পরামর্শ

প্রশ্ন : আমার কোনো দিন পিরিয়ড হয়নি, যা কিশোরী বয়সে হয়ে থাকে।...

টিকা নেয়ার সময় ও আগে-পরে কী করবেন

করোনার টিকা দেওয়া নিয়ে অযথা দুশ্চিন্তার কিছু নেই। প্রথম টিকা দেওয়ার পর...

সঠিক রোগ নির্ণয়ে আপনার প্রস্তুতি কেমন হবে

সঠিক চিকিৎসার জন্য প্রয়োজন সঠিক রোগ নির্ণয়। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি...