স্বাস্থ্য সংবাদ

দেশের ৩ কোটি লোক মূত্রতন্ত্রের জটিলতায় আক্রান্ত

Share

দেশে কমপক্ষে ৩ কোটি লোক কোনো না কোনোভাবে মূত্রতন্ত্রের জটিলতায় ভুগছেন। এর মধ্যে পঞ্চাশোর্ধ্ব বয়সীরা ৪০ শতাংশ প্রোস্টেট বা বড় আকারে সমস্যায় আক্রান্ত। এক্ষেত্রে নারীদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রেকারেন্ট ইউরিনারি ইনফেকশন।

সোমবার (২৫ মার্চ) রাজধানীর মিরপুর ৭ নম্বরে এভিন্স গার্মেন্টসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জন্স (বাউস) আয়োজিত মূত্রতন্ত্রের রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক এক সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা এ কথা বলেন। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৯ উপলক্ষে সভার আয়োজন করে বাউস। এছাড়া গার্মেন্টস কর্মীদের মধ্যে দিনব্যাপী মূত্রতন্ত্রের রোগের ফ্রি স্ক্রিনিং, চিকিৎসা ও পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে মূত্রতন্ত্রের রোগ প্রতিরোধ সচেতনতা বৃদ্ধিতে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

বিশেষজ্ঞরা উল্লেখ করেন যে, মূত্রতন্ত্র সংক্রান্ত রোগের মধ্যে প্রধান হচ্ছে মূত্রতন্ত্রের পাথর। যা ১০ থেকে ১২ শতাংশ প্রোস্টেট ও কিডনি ক্যান্সার হওয়ার হার ৩-৫ শতাংশ। এটি দিনদিন বেড়েই চলেছে। দেশে বর্তমানে ইউরোলজিস্টের সংখ্যা মাত্র ২৭০ জন। তাও আবার সদ্য পাস করা ডাক্তারসহ দক্ষ এবং বিশেষজ্ঞ ইউরোলজিস্টের সংখ্যা মাত্র ১০০ জন।

বাউসের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. কাজী রফিকুল আবেদীনের সভাপতিত্বে সভায় কিডনি ফাউন্ডেশন হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ও ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. এ কে এম জামানুল ইসলাম ভূঁইয়া মূল প্রবন্ধ উপস্থান করেন।

এ সময় ডা. এ কে এম জামানুল ইসলাম মূত্রতন্ত্রের রোগ প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে এ রোগের চিকিৎসা, স্বাস্থ্যসম্মত খ্যাদ্যাভাস, পর্যাপ্ত পানি পান, প্রচুর সবজি খাওয়া, কম লবণ খাওয়া, পরিমিত মাংস খাওয়া, ধূমপান পরিহারসহ বিভিন্ন পরামর্শ দেন।

তিনি বলেন, মূত্রতন্ত্রের সব রোগের চিকিৎসা আজ দেশেই সম্ভব, এসব রোগ যথাসময়ে প্রাথমিক পর্যায়ে নির্ণয় ও চিকিৎসা করা গেলে জটিলতা ও প্রাণঘাতি অবস্থা থেকে রক্ষা পাওয়া সম্ভব। দীর্ঘস্থায়ী কিডনি বিকলতার হাত থেকে ২০ ভাগ রোগী রক্ষা পেতে পারেন এবং প্রায় সম্পূর্ণ স্বাভাবিক জীবন-যাপন করতে পারেন, শুধুমাত্র সচেতন হয়ে সুস্থ লাইফ স্টাইল মেনে চলার মধ্য দিয়ে।

অধ্যাপক ডা. কাজী রফিকুল আবেদীন তার বক্তব্যে বলেন, বাংলাদেশে হাসপাতালে বহির্বিভাগে শল্য বিভাগে আক্রান্ত রোগীর শতকরা ৪০ ভাগ ইউরোলজিক্যাল সমস্যায় আক্রান্ত। এসব রোগ শিশু থেকে বৃদ্ধ সব বয়সের নারী-পুরুষেরই হয়ে থাকে। এসময় তিনি ক্রমর্বধমান মূত্রতন্ত্রের রোগীর চাপ, এ রোগের জটিলতা এবং চিকিৎসা ব্যায়ের পরিপ্রেক্ষিতে দেশের প্রত্যেকটি মেডিকেল কলেজে দক্ষ জনবল, প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সহ পূর্ণাঙ্গ ইউরোলজি ইউনিট চালু করার দাবি জানান। আর এর মাধ্যমেই একমাত্র মানুষকে প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

25 March 2019

দেশের ৩ কোটি লোক মূত্রতন্ত্রের জটিলতায় আক্রান্ত

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV